আস্তে আস্তে এগিয়ে যেতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই জীবনে কিছু করতে হলে কিন্তু আমাদের অবশ্যই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কেননা আমরা যদি আমাদের নিজেদের অবস্থান থেকে নিজেদেরকে পরিবর্তন করতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো বড় হতে পারব না এবং জীবনের শেষ সময়ে এসে আমাদের দুঃখ-কষ্ট ছাড়া আর কোন কিছু কখনো থাকবে না। মানুষের জীবনের উন্নতি একমাত্র তখনই আসবে সে যখন নিজে থেকে সামনের দিকে এগিয়ে যেতে চাইবে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা খুব দ্রুত উন্নতি করতে চায় তারা কিন্তু খুব সহজে জীবনে উন্নতি লাভ করতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সব কিছু কিন্তু খুব দ্রুত হয় না।
আসলে জীবনে যারা ধৈর্য ধরে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তারা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারে এবং তাদের দেখে আমাদের অবশ্যই শিক্ষা নেয়া উচিত। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি দ্রুত কোন কাজ সমাধান করতে চাই তাহলে সেই কাজটা কখনো ভালোভাবে সম্পন্ন হবে না। এজন্য আমাদেরকে অবশ্যই মাথা ঠাণ্ডা করে সেই কাজটি সমাধান করার চেষ্টা করতে হবে। আর আমরা যদি এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে একটা সময় অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং যারা আমাদের পিছনে অনেক খারাপ কথা বলেছে তাদের উত্তর তারা নিজেরাই তখন পেয়ে যাবে। অর্থাৎ আপনাকে কখন কেউ আর ধীরগতি সম্পন্ন বলবে না।
আসলে একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যদি কোন একটা কাজ দ্রুত সমাধান করতে চান বা দ্রুত এগিয়ে যেতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা সামনে এসে পড়বে আপনার। প্রথম কথা হলো দ্রুত কাজ করতে গেলে কিন্তু আমাদের চিন্তা ভাবনা ঠিক তেমন দ্রুত কাজ করে না এবং এর ফলে কিন্তু কাজে বিভিন্ন ধরনের ছোট ছোট ত্রুটি বা সমস্যা হতে থাকে। একটা জিনিস আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটা লোক একই কাজ যখন দুটো মানুষের মধ্যে দিয়ে দেবে এবং সেই লোক দুটো যদি একজন দ্রুত এবং একজন আস্তে আস্তে করতে চায় তাহলে কিন্তু দুটো কাজ প্রায় একই সময় শেষ হবে। অর্থাৎ যে দ্রুত করবে তার কাজে বিভিন্ন সমস্যা হবে এবং সে সমস্যাগুলো সে সমাধান করার চেষ্টা করবেন।
আর যে ব্যক্তি আস্তে আস্তে কাজটি করবে সে ব্যক্তি কিন্তু অবশ্যই খুব সাবধানে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং এর ফলে তার কাজটি খুব সুন্দর ভাবে সম্পন্ন হবে। আসলে দুজনার ক্ষেত্রে কিন্তু প্রায় সময় একই রকম লাগে। অর্থাৎ প্রথম জন দ্রুত করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি করবে এবং সেগুলো সমাধান করতে করতে তারও সময় লেগে যাবে। তাইতো আমাদের সবসময় চিন্তাভাবনা অবশ্যই করা উচিত কিন্তু দ্রুত চিন্তা ভাবনা করে কোন কিছু কখনো করা উচিত নয়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সবকিছু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সহজ এবং সুন্দর হতে পারে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

ধৈর্য এবং স্থির মস্তিষ্কে এগিয়ে যাওয়ার গুরুত্ব নিয়ে দারুণ একটি অনুপ্রেরণামূলক পোস্ট করেছেন, @raintears! তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে কাজ করলে যে নিখুঁত ফলাফল পাওয়া যায়, আপনার এই বিশ্লেষণটি সত্যিই প্রশংসনীয়। অনেক শুভকামনা রইল
আমি 'আফরিন' একজন এক্টিভ মেম্বার প্রতিনিয়ত আমি অপেক্ষা করি আপনাদের মিনিংফুল একটা ব্লগ এর জন্য পাশে থাকবেন আমার ধন্যবাদ 🌸❤️