নিজের কথার দাম!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের চারপাশে এমন কিছু মানুষ আসলে রয়েছে, যারা নিজের কথার দাম দেওয়ার জন্য নিজের প্রাণ দিতেও একটুও কার্পণ্য করে না। কিন্তু আবার তার বিপরীতে অনেক মানুষ রয়েছে। আমি আসলে আজকে এই বিপরীত ধর্মী মানুষগুলো নিয়েই কথা বলতে এসেছি। কারণ, সবসময় আসলে অনেক কিছু নিয়ে কথা বলা হয় আপনাদের সাথে, তবে মনে হলো এই বিপরীত ধর্মের মানুষগুলোকে নিয়েও আপনাদের সাথে কথা বলা দরকার। কারণ, আমার মনের কথাগুলো লেখার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে আমার বরাবর ভালো লাগে। আসলে আমি যেটা বোধ করি, আমি যেটা মন থেকে বিশ্বাস করি, সেটা আমি আপনাদের সাথে লেখার মাধ্যমে শেয়ার করি।

কিছু কিছু মানুষ রয়েছে, যারা প্রচণ্ড মিথ্যা কথা বলে। তাদের মধ্যে এই স্বভাব আমি অনেক বেশি দেখেছি। এবং সেটা হলো, ওই মানুষগুলো আসলে মিথ্যা কথা বলতে বলতে একটা পর্যায়ে এমনভাবে চলে যায় যে তারা আসলে কী বলছে, কী মিথ্যে বলছে, কিংবা আসলে কোন ভুল কথাটি বলছে, সেটা যেন তারা আর বুঝতেই পারে না।

অর্থাৎ, এমন একটা অবস্থা হয়ে যায় যে, তারা যে প্রচণ্ড পরিমাণে মিথ্যা কথা বলছে, সেটা তারা বুঝতে পারে না। তার চেয়েও বড় ব্যাপার হলো, তারা যখন অনেক বেশি মিথ্যা বলা শুরু করে, তখন একটার পর একটা কথা বদলাতেই থাকে। এবং তারা এমনভাবে কথা বদলাতে থাকে যে, তাদের নিজেদেরও আর মনে থাকে না বিষয়টি।

আসলে আমি যেটা দেখেছি, তাদের কাছে তাদের নিজের কথার কোন দাম নেই। তারা শুধুমাত্র আসলে কথা বদলাতেই বেশি ভালোবাসে। এবং আসলে সে কারণেই তাদেরকে অন্য কেউও একেবারেই দাম দেয় না। কারণ, যেহেতু তাদের নিজের কথার কোন দাম নেই, সেহেতু আসলে অন্যরাও তাদেরকে দাম দেয় না।

আমি আসলে এই লেখাটির কারণেই লিখলাম, যেন ওই মানুষগুলোর দৃষ্টি আকর্ষণ করা যায়। কারণ, তারা বিষয়টিকে এমনভাবে ভাবে যে, তারা আসলে অনেক কিছু নিজেকে বানিয়ে ফেলছে। কিন্তু এইটা নিয়ে যে মানুষ হাসাহাসি করে, এটা তারা বুঝতেই পারে না।

আমি সত্যি খুব করে চাই, এই মানুষগুলো অন্তত নিজের ভুল কথাতেও আসলে একটু ধীর হওয়ার চেষ্টা করুক। কারণ, তাদের কথায় সত্যিই মানুষজন অনেক বেশি বিরক্ত হয়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.061
BTC 68240.57
ETH 2060.06
USDT 1.00
SBD 0.50