টাকার কাছে ভালোবাসা হেরে যায়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালোবাসা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


ai-generated-9306969_1280.jpg



লিংক


আসলে বর্তমানে টাকার মূল্য যে এতটা বেশি তা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। অর্থাৎ বর্তমান সময়ে ভালোবাসার কোন মূল্য নেই। মানুষ এখন মনে করে যে যার কাছে যত বেশি টাকা রয়েছে সে এই পৃথিবী থেকে তত বেশি ভালোবাসা পেতে পারে এবং তার ভালোবাসা অফুরন্ত। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ভালোবাসা হলে এমন একটা জিনিস যা কখনো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আসলে একজন মানুষ যখন আরেকজন মানুষকে ভালোবেসে তাকে কাছে টেনে নেয় তখন থেকে কিন্তু সে আস্তে আস্তে করে এই মানুষটির প্রতি ভালবাসায় আসক্ত হয়ে যায় এবং সেই মানুষটিকে প্রকৃত ভালবাসতে সবসময় শুরু করে।


কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে মানুষ এখন অনেক বেশি স্বার্থপর হয়ে গেছে এই পৃথিবীতে। আরে স্বার্থপর মানুষগুলো সব সময় নিজের জন্য চেষ্টা করি এবং অন্য মানুষের ভালো মন্দ কোন কোন কিছু বিচার বিবেচনা করে না। আসলে মানুষ এখন শুধুমাত্র অর্থের পিছনে ছুটি বেড়ায় এবং যার কাছে যত বেশি অর্থ রয়েছে সেই পৃথিবী থেকে তত বেশি ভালোবাসা পেয়ে থাকে। আমরা কখনো অহংকারী হয়ে ওঠার চেষ্টা করবো না। কেননা এই পৃথিবীতে অহংকারী লোকেরা কিন্তু বেশিদিন কখনো স্থায়ী থাকতে পারে না এবং তাদের পতন একদিন না একদিন অবশ্যই হবে। এজন্য আমরা সব সময় সাধারণ মানুষের মতো চলাফেরা করার চেষ্টা করব।


আসলে এখন মানুষ মানুষকে ভালবাসে শুধুমাত্র তার অর্থ দেখে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সমাজে যে মানুষদের মধ্যে অনেক বেশি অর্থ রয়েছে সেই মানুষদের আশেপাশে সবাই থাকার চেষ্টা করে এবং তারা যদি কোন ধরনের ভুল কাজও করে তবুও কিন্তু কেউ কোন ধরনের কথা বলার চেষ্টা করে না। অর্থাৎ সবাই অনেক শান্ত ভাবে থাকার চেষ্টা করে এবং তারা যেটা বলে সেটাকে তারা সঠিক বলে বিবেচনা করে থাকে। আসলে এই ধরনের মানুষদের থেকে সবসময় আমাদের দূরে থাকতে হবে। কেননা তারা কখনো ভাল মানুষ হতে পারে না এবং তারা সবসময় চিন্তা করে যে এই পৃথিবীর সব কিছু তারা অর্থ দিয়ে কিনে নেবে। কিন্তু এই পৃথিবীতে অর্থ দিয়ে সব কিছু কখনো কিনে নেওয়া সম্ভব নয়।


তাইতো টাকার লোভ থেকে বের হয়ে এসে আমরা একজন ভালো মানুষ হবার চেষ্টা করব এবং জীবনে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাব। আর আমরা যদি জীবনে ভালো মানুষ হতে চাই তাহলে কিন্তু মানুষের উপকার করার চেষ্টা করতে হবে এবং মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকতে হবে।একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের বিপদে তাদেরকে সাহায্য করতে না পারি তাহলে সেই মানুষগুলো কখনো আমাদেরকে ভালবাসবে না এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা কখনো সৃষ্টি হবে না। তাইতো এই পৃথিবীতে আনন্দের সহিত বেঁচে থাকতে গেলে সর্বপ্রথম মানুষের উপকার করতে হবে এবং মানুষের বিপদে আপদে তাদের পাশে এসে তাদের সাহায্য করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 66424.38
ETH 1991.43
USDT 1.00
SBD 0.50