ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্তি ভর করে!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আসলে ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্তি ভর করাটা খুব স্বাভাবিক একটা অনুভূতি। কারণ প্রতিদিন নিজের আসল অনুভূতিগুলো লুকিয়ে রেখে কৃত্রিম হাসি ধরে রাখা খুব সহজ কিছু না। বাইরের মানুষজন ভাবে আপনি ঠিক আছেন, মনের ভেতরের ঝড়গুলো কেউ বুঝতে চায় না, কেউ বোঝেও না। তখন একটা সময় আসে, যখন সেই অভিনয়টাই ভারী হয়ে ওঠে, নিঃশ্বাস নেওয়াটাও কষ্ট লাগে।প্রতিদিন যখন প্রশ্ন করা হয় কেমন আছো? আপনি জবাব দেন ভালো। অথচ ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন এটা চলতে চলতে একসময় মনে হয়, নিজের এই মুখোশটাই আসল চেহারা হয়ে গেছে। আপনি যে মানুষটা ভেতরে, সে মানুষটার অস্তিত্বটাই যেন আর কেউ বিশ্বাস করতে চায় না। তখনই ক্লান্তি চেপে বসে।
এই ক্লান্তি মানসিক, শারীরিক না। এই ক্লান্তি আত্মার। নিজের অনুভূতিগুলো বোতলের ভিতরে পুরে রাখলে একসময় সেটা ভেঙে পড়ে। আপনি সব কিছু সামলে নিতে নিতে নিজের কথাগুলো ভুলে যান। আপনি নিজের কষ্টকে ছোট করে দেখান, কারণ ভাবেন যদি বলি, কেউ বুঝবে না। বরং বিচার করবে।আসলে, মাঝে মাঝে সত্যিই দরকার হয় একটুখানি ভালো না থাকার সময়। দরকার হয় কারো সামনে নিজের দুর্বলতা খুলে বলার জায়গা। কিন্তু সেখানেই তো সমস্যা সেই জায়গাটা নেই। তাই সবাইকে খুশি রাখার চেষ্টায় আপনি নিজেই নিজের থেকে দূরে সরে যান।
ভালো থাকার অভিনয় করা মানে এই নয় যে আপনি দুর্বল। বরং এর মানে আপনি অনেক শক্ত। কারণ আপনি জানেন, চারপাশে এমন কেউ নেই যাকে আপনি নিজের ভেতরের ঝড় দেখাতে পারেন। তাই আপনি নিজেই নিজেকে আঁকড়ে ধরে আছেন, সেটা কত কষ্টের তা কেউ বোঝে না।তবে কখনো কখনো নিজেকে একটু সময় দিতে হয়। একটু থামতে হয়। সত্যি করে নিজের মনকে জিজ্ঞাসা করতে হয়, তুই কেমন আছিস? এই প্রশ্নটা করা জরুরি। কারণ, অভিনয়ের মধ্যে থাকলে একটা সময় আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন।ভালো থাকা জরুরি, কিন্তু তার থেকেও জরুরি নিজেকে সত্যি করে বুঝে ভালো রাখা। মুখে হাসি আর চোখে জল একসাথে চলে না। তাই যতটা সম্ভব, অন্তত নিজের কাছে যেনো আপনি সৎ থাকেন।

