You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর -১৭ || by abb-fun

in আমার বাংলা ব্লগ • 4 years ago

আমি সেই লাল গোলাপ হতে চাই
যেটা তুমি খোপায় গুঁজে রাখো।
আমি সেই টিপ হতে চাই
যেটা তুমি কপালে দিয়ে রাখো।
আমি সেই স্নিগ্ধপরশ হতে চাই
যেটা তুমি গ্রহণের জন্য
খোলা জানালার সামনে দাঁড়িয়ে থাকো।

আমি সেই চিঠি হতে চাই
যেটা তুমি একবার খুলে দেখার জন্য
ব্যাকুল হয়ে থাকো।
আমি সেই মানুষটা হতে চাই
যাকে দেখার জন্য তুমি
দিবানিশি পথ চেয়ে থাকো।

আমি সেই প্রেমিক হতে চাই,
যাকে তুমি বুকের ভিতরে আগলে রাখবে।
আমি সেই বৃষ্টি হতে চাই,
যার মধ্যে তুমি আনন্দে ভিজতে থাকবে।
আমি সেই চাঁদনী রাতের তারা হতে চায়,
যাকে দেখার জন্য তুমি অবাক চোখে তাকিয়ে থাকবে।