You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২৮

in আমার বাংলা ব্লগ3 years ago

পৃথিবীর যত সুখ,
এনে দেবো তোমায়।
বাঁধবো এক সুখের নীড়,
ভালোবাসা মোদের আঙ্গিনায়।

আমাদের ঘর ভরা পূর্ণিমা,
আমাদের উঠোন কোণে শিউলিতলা।
মোদের মাঝে মোদের প্রেম,
যেনো দুজন দুজনায় আজীবন বেঁচে থাকা।

আমার বেঁচে থাকার সকল ইচ্ছা,
শুধু তোমায় ঘিরে।
তুমি যদি থাকো পাশে,
সবকিছু করব আমি নিজের হাতে।

সুন্দর এই ভুবন মাঝে,
সাজাবো আমরা নিজ হাতে।
ভালোবাসার ফুল ফোটাবো,
দুজন দুজনাকে ভালোবেসে।