পদ্মা নদীর চরে এক মনকাড়া খামারবাড়ি পর্ব-৫

in আমার বাংলা ব্লগ19 hours ago

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা জানেন আমি আপনাদের মাঝে পর্ব আকারে একটি নান্দনিক খামারবাড়ি ঘুরতে গিয়েছিলাম সেই গল্প শেয়ার করে চলেছি। ইতিমধ্যে আমি আপনাদের মাঝে প্রথম থেকে চতুর্থ পর্ব পর্যন্ত শেয়ার করেছি আজ আমি চলে এসেছি পঞ্চম পর্ব নিয়ে। প্রতিটা পর্বই আমি ফটোগ্রাফির মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি আশা করি প্রতিটা পর্বই আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের পঞ্চম পর্বের গল্প।


IMG_9573.jpg

IMG_9562.jpg

IMG_9569.jpg


খামারের এক পাশে দেখা গেল খড়ের বড় বড় গাদা। এই খড়ই মূলত পশুদের খাবারের জন্য জমিয়ে রাখা হয়েছে। খড়ের গাদার পাশে নীল রঙের ত্রিপল দিয়ে ঢেকে রাখা জায়গা আছে যাতে বৃষ্টি বা শিশিরে খড় নষ্ট না হয়। এমন ছোট ছোট বিষয়েও যে কতটা পরিকল্পনা দরকার সেটা এখানে এসে বুঝতে পারলাম। খামারবাড়ির ঘরগুলো খুব সাধারণ কিন্তু ব্যবহার উপযোগী। ইট দিয়ে তৈরি দেয়াল টিনের ছাউনি আর বাঁশ দিয়ে বানানো দরজা সব মিলিয়ে খুব সাদামাটা গঠন।


IMG_9565.jpg

IMG_9561.jpg

IMG_9557.jpg


তবে এই সাদামাটার মধ্যেই রয়েছে ব্যবহারিক বুদ্ধি। ভেতরে বাতাস চলাচলের ব্যবস্থা আছে আলো ঢোকার জন্য ফাঁকা জায়গা রাখা হয়েছে। চারিদিকে ঘুরে দেখতে দেখতে সময় কীভাবে কেটে গেল বুঝতেই পারিনি। এক জায়গায় দাঁড়িয়ে দেখি আখ ক্ষেতের ভেতর দিয়ে সরু একটা পথ চলে গেছে। সেই পথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। চারপাশে শুধু সবুজ পাখির ডাক আর হালকা বাতাস। এটাই ছিল আমার আজকের পঞ্চম পর্বের গল্প আশা করি পুরো গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এমন বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার গল্প গুলো আপনাদের মাঝে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। পরবর্তীতে আমি আপনাদের মাঝে ষষ্ঠ পর্ব শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা রইল আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png