পদ্মা নদীর চরে এক মনকাড়া খামারবাড়ি পর্ব-২২

in আমার বাংলা ব্লগyesterday


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি ২২ নম্বর পর্ব নিয়ে। আগে আপনাদের মাঝে আমি শেয়ার করেছি প্রথম থেকে ২১ নম্বর পর্ব পর্যন্ত। আশা করি আগের প্রতিটা পর্বই আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে কথা না বাড়িয়ে চলন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।

IMG_3074.JPG

IMG_3167.JPG

IMG_3295.JPG


চরের ভেতরে ঢুকতেই প্রথম যে বিষয়টা চোখে পড়ল তা হলো সবুজের আধিপত্য। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। কোথাও সরিষা ফুলের হলুদ আভা কোথাও শাকসবজির ঘন সবুজ কোথাও আবার কচি ফসলের হালকা সবুজ রঙ। মাটির সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন কোনো ছবির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। শহরের কোলাহল ধুলো আর ব্যস্ততা এখানে এসে একেবারে থেমে গেছে। চরের সবজি খেতগুলো ছিল অবাক করার মতো পরিপাটি। সারি সারি লাউ গাছ মাচায় ঝুলে থাকা কচি লাউ মাটির উপর ছড়িয়ে থাকা কুমড়ার লতা সবুজ পাতার আড়ালে লুকিয়ে থাকা ফুলকপি আর বাঁধাকপি সব মিলিয়ে এক অনন্য দৃশ্য। শাকের ক্ষেতগুলো দেখে সত্যিই মন ভরে গেল।


IMG_3297.JPG

IMG_3291.JPG

IMG_3287.JPG


লাল শাক পালং শাক সরিষা শাক সবই টাটকা সতেজ আর প্রাণে ভরা। তোর দাদা সুন্দর সতেজ শাকসবজি দেখলেই মন ভরে যায়। এখানে যে শাকসবজি উৎপাদন হচ্ছে তা একেবারেই পিওর ফরমালিন মুক্ত। চরের মাটির একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এই মাটি যেমন উর্বর তেমনি একটু যত্ন আর পরিশ্রম পেলেই ফলন দেয়। এখানকার কৃষকরা সেই বিষয়টা খুব ভালোভাবেই বুঝেছেন। তারা শুধু এক ধরনের ফসলের উপর নির্ভর না করে নানান ধরনের সবজি আর শাকের আবাদ করছেন। এতে যেমন ঝুঁকি কমে তেমনি সারা বছর কিছু না কিছু উৎপাদন হয়। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি পুরো গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  

@rex-sumon
আসসালামু আলাইকুম সুমন ভাই। পদ্মা নদীর চরের এই খামারবাড়ি সিরিজের প্রতিটা পর্বই দারুণ হচ্ছে। আজকের ২২ নম্বর পর্বে চরের সেই সতেজ শাকসবজি আর সবুজের বর্ণনাগুলো পড়ে বেশ ভালো লাগলো। বিশেষ করে ফরমালিন মুক্ত টাটকা ফসলের যে দৃশ্য আপনি তুলে ধরেছেন, তা সত্যিই তৃপ্তিদায়ক। শহরের ব্যস্ততার মাঝে আপনার এই সিরিজের মাধ্যমে প্রকৃতির এমন পরিপাটি রূপ দেখার সুযোগ পাচ্ছি। সুন্দর এই পর্বটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল।
আমি আপনার কাছে এই কমেন্ট এ একটা রিপলে প্রত্যাশা করি😊🍃

 yesterday 

ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

শুকরিয়া 🌸

Posted using SteemX

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.046
BTC 73284.97
ETH 2149.12
USDT 1.00
SBD 0.51