বন্য পেটুনিয়া ফুলের সৌন্দর্য!
এই ফুলটি বন্য প্রজাতির উদ্ভিদ। এদের কিন্তু আলাদা করে কোনো যত্নের প্রয়োজন হয় না। রাস্তার আশেপাশেও কিন্তু এদের দেখতে পাওয়া যায় । এই ফুলগুলোকে কিন্তু পেটুনিয়া বলে থাকে, তবে ওই পেটুনিয়া আর এই পেটুনিয়া কিন্তু এক নয়। এই পেটুনিয়াগুলোকে মেক্সিকান পেটুনিয়া বলে থাকে। তবে এদের সাধারণ ভাষায় বন্য পেটুনিয়া বলে থাকে। এই ফুলের প্রজাতি খুব বেশি একটা না, কিন্তু আমার দেখা মতে দুই ধরণের কালার আছে প্রজাতি অনুযায়ী। কিন্তু আবার একই কালার। কারণ এই ফুলের আলাদা করে ভিন্ন কালার বা গঠন এর হয় না। শুধু কালার হালকা এবং ডিপ হতে পারে।
এই ফুলের উদ্ভিদে লম্বা লম্বা একধরণের ফল হয়ে থাকে। এই ফল কাঁচা অবস্থায় একপ্রকার বেকার, কোনো কাজে আসে না। তবে পাকলে ফলগুলো কালো হয়ে যায়। আর এই ফলের একটা বিশেষত্ব হলো- শুধুমাত্র জলে ফেলার পরেই ফেটে যায় চটপট আওয়াজ করে। যাইহোক, এই ফুলের আরেকটা বিশেষ কারণ হলো- এই ফুলগুলো মাত্র একদিনের জন্য ফুটে থাকে এবং আবার পুনরায় নতুন করে ফুল প্রস্ফুটিত হয়ে থাকে। তবে এটা কিন্তু একটা শোভাময় ফুল হিসেবেও অনেক কাজে লাগে। এটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা উদ্ভিদ।

