যে কথা বলা হয়নি, সেটা সবচেয়ে বেশি মনে পড়ে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

যে কথা বলা হয়নি, সেটা সবচেয়ে বেশি মনে পরে এই লাইনটা শুনলে বা ভাবলেই বুকের ভেতর কেমন যেন খচখচ করে ওঠে। কারণ এটা শুধু একটা কথা না, এটা একেকটা না বলা অনুভূতির জমে থাকা ভার, যেগুলো আমরা সময়মতো প্রকাশ করতে পারি না। হয়তো সময়টা ঠিক ছিল না, হয়তো সাহস হয়নি, আবার হয়তো ভেবেছি এতটাও দরকার নেই। কিন্তু যখন মানুষটা দূরে চলে যায়, সম্পর্কের রঙ বদলে যায়, বা পরিস্থিতি এমন হয় যে আর কিছুই করার থাকে না, তখন এই না বলা কথাগুলো কাঁটার মতো খচখচ করতে থাকে মনে।

সবচেয়ে বড় কষ্ট হয় তখন, যখন মনে হয় সেদিন যদি বলতাম। হয়তো একটা মাফ চাওয়া, হয়তো একটা ধন্যবাদ, হয়তো একটা ভালোবাসি এই ছোট্ট কথাগুলো না বলেই রেখে দিই, ভেবে নিই ও বুঝে নেবে, সময় এলে বলবো, কিংবা এখন বললে ও ভুল বুঝবে। কিন্তু জীবন কি আমাদের সব সময় সুযোগ দেয়? অনেক সময় আমরা যাদের জন্য এত অনুভূতি জমিয়ে রাখি, তারা আমাদের জীবনের গল্পে আর থাকে না। তখন মনে পড়ে সেই কথাগুলো, যেগুলো বলা হয়নি, যেগুলো হয়তো বললে সবকিছু অন্যরকম হতো।

এই না বলা কথাগুলো শুধু দুঃখ তৈরি করে না, একটা অপরাধবোধও তৈরি করে। নিজের কাছেই মনে হয় আমি কেন বলিনি? কেন চুপ থেকেছিলাম? কেন সাহস করিনি? অথচ ভেবে দেখলে, একটা কথাই তো ছিল। হয়তো একটু সাহস করলেই মনটা হালকা হতো। সম্পর্কটা হয়তো বাঁচানো যেত, ভুলটা হয়তো ঠিক হয়ে যেত।সবসময় সব কথা বলার সময় বা পরিস্থিতি পাওয়া যায় না, এটা ঠিক। কিন্তু মন যদি চায়, তাহলে অন্তত চেষ্টা করা উচিত। কারণ না বললে যা থাকে, সেটা শুধু আক্ষেপ। সেই আক্ষেপের ভার অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়, অনেক বেশি যন্ত্রণা দেয়।

তাই এখন থেকে শেখা দরকার যেটা বলা দরকার, সেটা বলে ফেলা। মানুষকে বুঝে নিতে বলা সহজ, কিন্তু বুঝিয়ে বলা অনেক বেশি দায়িত্বশীলতা দেখায়। নিজের কথা, অনুভূতি, কৃতজ্ঞতা কিংবা ভালোবাসা যেটা সত্যি লাগে, সেটা বলা উচিত। কারণ যে কথা বলা হয়নি, সেই কথারই মূল্য সবচেয়ে বেশি হয়, আর সেই কথাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়।

ABB.gif