আদিবাসীদের ঘর-বাড়ি

ChatGPT Image Jan 13, 2026, 03_05_42 PM.png

Image Created by OpenAI

আদিবাসী সমাজের ঘর-বাড়ি শুধু যে একটা বসবাসের স্থান, তা কিন্তু নয়। এটা তাদের জীবনদর্শন এবং প্রকৃতির প্রতি একটা গভীর শ্রদ্ধা। তাছাড়া সামাজিক বন্ধনের এক অনন্য দৃশ্য এক কথায় বলতে গেলে। বর্তমানে যেখানে আধুনিক ঘর-বাড়ি ইট–সিমেন্টের ওপর পুরোপুরি নির্ভরশীল, সেখানে আদিবাসী ঘর-বাড়ি গড়ে উঠেছে প্রকৃতির সঙ্গে সবকিছু ঠিক রেখে। আদিবাসী ঘর-বাড়ি সাধারণত হাতের কাছে পাওয়া বিভিন্ন উপকরণ দিয়েই তৈরী করা হয়ে থাকে, যা একদম ন্যাচারাল। যেমন- কাদা, বাঁশ, কাঠ, খড় ইত্যাদি সবকিছু মিশ্রিত করে তৈরী করে থাকে। ঘর-বাড়ি তো সবারই আলাদা গঠন এর হয়ে থাকে।

কিন্তু অনেককিছু আলাদা থাকলেও কিছু কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে, যেগুলো একই রকমের। ঘর গুলো বেশিরভাগই এক তলা আর নিচু প্রকৃতির। এরও একটা কারণ আছে, সেটা হলো-প্রাকৃতিক দুর্যোগ এর হাত থেকে রক্ষা পায়। তবে মাটির ঘর হলেও অনেক জায়গায় আবার দোতলা করা থাকে। সাঁওতাল, মুন্ডা, ওরাঁও, তোড়া, গোঁড়ু প্রভৃতি গোষ্ঠীর ঘরগুলো তাদের নিজস্ব ঐতিহ্য বহন করে থাকে। আদিবাসী ঘরের দেয়ালে দেখা যায় বিভিন্ন রঙিন আলপনা, পশু-পাখি, গাছপালা ও লোককথার চিত্র। বিশেষ করে এইগুলো করে থাকে সাঁওতাল ও ওয়ারলি শিল্পীরা।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 64333.27
ETH 1857.16
USDT 1.00
SBD 0.38