তবুও মেনে নেই!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের মধ্যে এমন এমন কিছু মানুষ রয়েছি, যারা সবসময় অন্যের দোষগুলো, অন্যের অভ্যাস।অর্থাৎ বদ অভ্যাসগুলো মেনে নিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। ব্যাপারটি কিন্তু এমন নয় যে ব্যাপারটি আমি অনেক বেশি পছন্দ করছি, কিংবা ব্যাপারটি এমনটিও নয় যে ব্যাপারটি আমি অনেক বেশি উপভোগ করছি। কিন্তু পরিস্থিতির যাঁতাকলে পড়ে আসলে আমরা ওই ব্যাপারটিকে মেনে নেই। এবং এখানে আমি মনে করি আমাদের একটা অনেক বড় ভুল হয়। এবং এটা একটা সত্যি কথা যে আমি যে আজকে এই লেখাটি লিখছি, আমি নিজেও আসলে একই পথের পথিক। অর্থাৎ আমি নিজেও অনেক অনেক অন্যায় মেনে নেই, যেটা আসলে আপাতভাবে মেনে নেওয়া কখনোই দরকার ছিল না।

কিন্তু তবুও আমরা মেনে নেই শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থের জন্য ব্যাপারটি কিন্তু তেমন নয়। আসলে আমাদের মধ্যে আমরা এমন অনেক মানুষ থাকি, যারা অন্য মানুষকে সেভাবে মানা করতে পারি না। বিশেষভাবে যেটা আমি বুঝতে পেরেছি, সেটা হল আমাদের মধ্যে আমরা এমন অনেক মানুষ রয়েছি, যারা অন্য মানুষকে আসলে ভয় পাই হারাতে। অর্থাৎ, আমি হয়তো একটা কথা বললে, কিংবা আমি তার অত্যাচার সহ্য না করলে, সে হয়তো আমার জীবন থেকে হারিয়ে যাবে শুধুমাত্র এই উপলব্ধি থেকেই আসলে আমরা অনেক সময় অনেক খারাপ কিছু মেনে নেই। যেটা আসলে চিন্তা করতে গেলেও কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। কিংবা মেনে নেওয়া তো দূরের কথা, মেনে নেওয়া চিন্তা করাটাও সম্ভব নয়।

কিন্তু আমরা তবুও মেনে নেই। আসলে মেনে নেওয়ার মূল একটা কারণ হলো, আমরা মানুষের সাথে সরাসরি ডিল করতে অনেক বেশি ভয় পাই। আমরা মানুষের সাথে বোঝাপড়া করতে ভয় পাই। এবং আমি নিজেও আসলে একই দোষে নিজেকে দোষী বলব, কারণ আমি নিজেও এমন অনেক অনেক অন্যায় সহ্য করি, অপমান সহ্য করি, যেটা আমাদের নিজেদেরকে শেষ করে দেয়, আমাদের নিজেদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যেন সবকিছুই আমরা মেনে নেই একেবারে নিশ্চুপে।

আর এই মেনে নেওয়ার পরিমাণ যেমন দিনের পর দিন বাড়তে থাকে, ঠিক একইভাবে ওই অন্যায় কাজগুলোর পরিমাণও দিনের পর দিন বাড়তে থাকে। এবং আমরাই যাঁতাকলে পিষে মরি।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.050
BTC 67201.74
ETH 1969.23
USDT 1.00
SBD 0.46