মানুষ নিজের স্বার্থে কত সহজে আপনাকে বদলে দিতে পারে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মানুষ নিজের স্বার্থে কত সহজে আপনাকে বদলে দিতে পারে, এটা বুঝতে আসলে বেশি সময় লাগে না। একটু ভালো করে খেয়াল করলেই দেখা যাবে, যাদের আপনি সবচেয়ে বেশি আপন ভাবেন, তাদের মধ্যেই এমন মানুষ পাওয়া যায় যারা শুধু নিজের স্বার্থ দেখেই চলে। শুরুতে বুঝা যায় না, কারণ তখন তাদের ব্যবহার অনেক সুন্দর থাকে। তখন মনে হয় এই মানুষগুলো জীবনের সবচেয়ে আপন, সবসময় পাশে থাকবে। কিন্তু সময়ের সাথে সাথে যখন আপনার কোনো প্রয়োজন নেই কিংবা আপনি কোনো লাভের জায়গায় নেই, তখনই তাদের আসল রূপ ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে।

আমি অনেক সময় দেখেছি, যাদের জন্য দিনের পর দিন সবকিছু ছেড়ে দিয়ে দৌঁড়েছি, যাদের জন্য নিজের খারাপ সময়েও ভালো থেকেছি, তারাই একসময় এতটা পরিবর্তন হয়ে যায় যে নিজের চোখেও বিশ্বাস হয় না। মানুষ নিজের স্বার্থের জন্য সবকিছু ভুলে যেতে পারে। আপনি কতদিন ভালো ছিলেন, কতটা ভালোবাসা দেখিয়েছেন, কতটা বিশ্বাস করেছেন, সবকিছুই তারা এক মুহূর্তে ভুলে যেতে পারে। যেদিন তারা বুঝবে আপনার থেকে তাদের কোনো লাভ নেই, সেইদিন থেকেই আপনি তাদের কাছে একদম মূল্যহীন হয়ে যাবেন।

আসলে এই সমাজটাই এমন হয়ে গেছে। সবাই এখন শুধু নিজের ভালোটা দেখে। আপনার কষ্ট, আপনার ইমোশন, আপনার ভালোবাসা, এগুলো এখন তেমন গুরুত্ব পায় না। যখন দরকার, তখন খুব আপন মনে হবে। আপনার সব কথা শুনবে, আপনাকে সময় দেবে। কিন্তু যখন দরকার ফুরিয়ে যাবে, তখন হয়তো আপনাকে চিনতেই চাইবে না। তখন আপনার খারাপ লাগা নিয়ে কেউ চিন্তাও করবে না। হয়তো আপনার ভালো থাকা দেখে হিংসাও করবে।

এই কারণেই এখন অনেকেই নিজের মতো থাকতে শিখে গেছে। কারণ বারবার অন্যের জন্য নিজেকে বদলাতে গিয়ে, অন্যের জন্য সব করতে গিয়ে একসময় বুঝতে হয় মানুষ শুধু নিজের প্রয়োজন বুঝে। সময়ের সাথে সাথে একেকজন একেক রূপ নেয়। আজকে যারা আপনাকে সামনে রেখে সবকিছু বলছে, কালকে তারা একদম উল্টো হয়ে যেতে পারে।

তাই নিজের ভালোটা নিজেকেই আগে দেখতে হবে। নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের কাছে দিলে বারবার কষ্ট পেতে হবে। মানুষ নিজের স্বার্থে যেকোনো কিছু করতে পারে, আপনাকে বদলে দিতে পারে, এটাই বাস্তবতা। তাই নিজের মনটাকে শক্ত রাখতে শিখতে হবে। সবকিছু প্রত্যাশা করলে নিজেরই ক্ষতি হবে। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নিজেকে, তখন আর কেউ সহজে আপনাকে কষ্ট দিতে পারবে না।


ABB.gif