মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ৭ )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের সপ্তম পর্ব শেয়ার করে নেবো। তো সেই লোকটা এরপরে আবারো সঞ্জয় এর কাছে আরো এক গ্লাস জল চাইলো। সঞ্জয় জল আনতে ভেতরের ঘরে যখন যায়, তখন লোকটা উঠে ওই ঘরে দেওয়ালে ঝুলানো একটি পুরোনো ছবির সামনে দাঁড়িয়ে আছে। এই ছবিটা মূলত সঞ্জয় এর পরিবারের অর্থাৎ তাতে তার বাবা, মা এবং সে যখন ছোট্ট ছিল, তখন তার ছবিটা তোলা ছিল। এরই মধ্যে সঞ্জয় ভেতরে আসলে লোকটা অদ্ভূত একটা রহস্যময় কথা বলে ফেললো অর্থাৎ তিনি বললেন- এই ছবিটা যখন তোলা হয়েছিলো, তার তিন মাস পরেই সবকিছু শুরু হয়েছিলো।

সঞ্জয় শুনে থমকে যায় এবং জলের গ্লাস টেবিলের উপরে রেখে বললো- কি শুরু হয়েছিলো? লোকটা ঘুরে তার দিকে তাকালো এবং তার চোখে মুখে যেনো একটা অস্বাভাবিক বিষন্নতা। আর তার সব কথার মধ্যে একটা রহস্যময় বিষয় থাকবেই অর্থাৎ তিনি এই কথার উত্তর দিলেন- যে কারণে তুমি এই বাড়ি ছেড়েছিলে। সঞ্জয় এর মন অস্বাভাবিক হতে লাগে এইসব শুনে, তাও সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। আর বলে- দেখুন আমি অনেকদিন পর এই বাড়িতে ফিরেছি আর আপনি এইসব কথা বলছেন! লোকটা সঞ্জয় এর কথার পাত্তা না দিয়ে আরো একটা রহস্যের কথা বলে ফেললো- তুমি কি জানো, তোমার মা হঠাৎ কেনো অসুস্থ হয়েছিলো?...

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.044
BTC 67999.63
ETH 1967.92
USDT 1.00
SBD 0.38