নিজেকে ভালো রাখা শিখতে হবে

flower-5115850_1920.jpg

Source

আমি ব্যক্তিগতভাবেই মনে করি প্রত্যেকটা মানুষ চায় তার আশেপাশের মানুষগুলো, তার পরিবার কিংবা কাছের মানুষগুলো যেন সব সময় খুশি থাকে তারা। যেন একে অপরের সাথে একটি ভালো সম্পর্কের মধ্যে থাকে। তাদের মধ্যে যেন কোনদিনও ঝগড়াঝাটি কিংবা বিভাদ সৃষ্টি না হয়। সেই বিষয়ে কিন্তু আমরা সব সময় সচেতন থাকার চেষ্টা করি এবং যথাসাধ্য নিজের সাথেও চেষ্টা করে থাকি। তবে বিশ্বাস করেন এসব কিছুর মধ্যে পরিবারের যে বিষয়গুলো রয়েছেন এগুলো ম্যানেজ করা কিন্তু অনেকটাই কষ্টকর একটি বিষয় হয়ে যায়। সেটা প্রত্যেকটা পুরুষ ভালো হবেই অবগত রয়েছেন।

একটি মানুষের জীবন আসলে অতটাও সহজ নয়, যতটা আমরা মনে করি। আমরা হয়তো তার চলাফেরা কিংবা হাসি বা ভালো সময় গুলো আমরা চোখে দেখতে পারি কিংবা অনুধাবন করতে পারি। তবে ভিতরে ভিতরে তার কি অবস্থান রয়েছে সে সবকিছু কিন্তু আমরা চোখে দেখতে পারিনা। যার কারণে মনে হতে পারে সে হয়তো অনেক সুখী একজন মানুষ। কিন্তু বিশ্বাস করুন প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো কারণে বা কোনো না কোনো পরিস্থিতির শিকারের কারণে তারা ভিতরে থেকে কেন জানি সুখী নয়। এই বিষয়গুলো থেকেই আমার কেন জানি মনে হচ্ছে সবার আগে নিজেকে ভালো রাখতে হবে। আপনি যদি নিজেকেই ভালো রাখতে না পারেন তাহলে কিভাবে আপনি পারিবারিক সমস্যাগুলো সমাধান করবেন? কিভাবে আপনি আপনার পরিবারকে খুশি রাখবেন? সেটাই আপনাদের কাছে প্রশ্ন।

আমি ব্যক্তিগতভাবেই মনে করি নিজেকে ভালো রাখার কিংবা রাখার চেষ্টা করাও একটি ভালো কাজের মধ্যেই পড়ে। আপনি যদি নিজেই মানসিকভাবে সুস্থ না হন তাহলে কোনভাবেই আপনার আশেপাশের মানুষেরা মানসিকভাবে সুস্থ থাকতে পারবে না। ধরুন, আপনি অফিসের কাজ করে বাসায় ফিরেছেন। অফিসে কোন একটা সমস্যার কারণে আপনি রাগান্বিত হয়ে আছেন। এতে করে আপনার সাথে যে কথা বলতে আসবে না কেন আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে পারেন। এতে করে আপনার পারিবারিক সমস্যা সৃষ্টি হতে পারে। কিংবা বিভিন্ন ধরনের সৃষ্টি হতে পারে। তাই নিজেকে আগে ভালো রাখতে হবে। আপনারা কি মনে করেন সেই বিষয়গুলো অবশ্যই মন্তব্য জানাতে পারেন, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.045
BTC 63134.96
ETH 1825.05
USDT 1.00
SBD 0.49