কবিতা "চুম্বন"

Copyright-free Image source : pexels
আজকে ৬ই জুলাই, বিশ্ব চুম্বন দিবস । চুম্বন হলো ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম । বাবা-মা, ভাই-বোন, প্রেমিক/প্রেমিকা এবং বন্ধু-বান্ধব সবাইকেই চুমু দিয়ে ভালোবাসা জানানো যায় । এটা না তো লজ্জার, না তো কোনো অপরাধ, না তো কোনো নিষিদ্ধ কাজ । যাঁকে ভালোবাসেন তাঁকেই চুম্বনের মাধ্যমে আপনার ভালোবাসা, আনুগত্য, স্নেহ-আদর, প্রেম বা অভিবাদন জানান । হস্ত চুম্বনে আনুগত্য এবং অভিবাদন, মস্তক এবং ললাটে চুম্বন দ্বারা স্নেহ জ্ঞাপন এবং মেধাকে সম্মান প্রদর্শন করা হয় । কপোলে অর্থাৎ গালে চুম্বন করা হয় ভালোবাসা এবং স্নেহ-আদর জানাতে । আর ঠোঁটে চুম্বন কি জন্য করা হয় সেটা আর বললাম না, ওটা উহ্যই থাকুক । আপনারা বুঝে নিন ।
সবাইকে বিশ্ব চুম্বন দিবসের অনেক অনেক শুভেচ্ছা ।

কবিতা "চুম্বন"

💘
♡ ♥💕❤
অবশেষে হৃদয় হৃদয়ে,
মিলিত হলো,
দু'টি মন একাকার হয়ে
আজ মিশে গেলো ।
তোমার হাতে রেখে হাত,
তোমার আঁখিতে আঁখি,
তোমার কম্পিত অধরোষ্ঠে
আমার অধর রাখি ।
তীব্র চুম্বনে শুষে নিলাম
তোমার ঠোঁটের যত আর্দ্রতা ।
সিক্ত করলাম নিজ হৃদয়ের
ঊষর মরু-শুষ্কতা ।
তোমার অধরসুধা পান করে,
ভেজাই আমি নিজেকে ।
অপার আনন্দে ভিজি
অসময়ের বৃষ্টি সুখের উল্লাসে ।
যতবার আমি তোমায় চুম্বন করি,
ততবার আমি নতুন করে খুঁজে পাই নিজেকে ।
তোমার চুমুতে মৃত্যুকে তুচ্ছ করি,
তোমার চুমুতে নতুন করে বাঁচি ।
আমি চুম্বনে করি পান
তোমার হৃদয়ের যত কান্না ।
আমি চুম্বনে করি পান
বাঁধভাঙা তোমার অশ্রুনদীর বন্যা ।
♡ ♥💕❤
god bless you
@tipu curate 10
Upvoted 👌 (Mana: 0/10) Get profit votes with @tipU :)
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
দাদা ওটা না বললেও পোলাপান বুঝে যাবে। সবাই অনেক পেকে গেছে। হেহেহে। 😀
লাইনগুলো যদি অনুভব করতে পারা যায় তাহলে প্রত্যেকটি লাইন একেকটি ভালোবাসা।
আজকের দিনের জন্য চমৎকার একটি কবিতা লিখেছেন দাদা। বেশ ভালো লাগলো পড়ে।একদম পারফেক্ট দিনে পারফেক্ট কবিতা। কবিতার প্রতিটি লাইন ছিল অসম্ভব সুন্দর।আপনি ঠিকই বলেছেন মা বাবা, ভাই বোন,প্রেমিক প্রেমিকা,বন্ধু বান্ধব সবার প্রতি ভালোবাসা প্রকাশের জন্যই চুম্বন দেওয়া যায়। বিভিন্ন জায়গায় চুম্বনের বিভিন্ন অর্থ খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। যেটা বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।
আজকের এই বিশেষ দিনে বিশেষ এই কবিতা পড়ে খুবই ভালো লাগলো দাদা। কবিতার প্রতিটি লাইনের মাঝে মিশে আছে অফুরন্ত ভালোবাসা ও আবেগ। দারুন এই কবিতা লিখে আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️♥️
দাদা ঠিকই বলেছেন চুম্বন হচ্ছে ভালবাসার বহিঃপ্রকাশ এবং কি অন্তরের অন্তস্থল থেকে যার প্রতি বেশি ভালোবাসা জন্মায় তাকেই চুম্বনের মধ্যে সে ভালোবাসার প্রকাশিত হয়। আজকে চুম্বন দিবসে ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন কবিতার মাধ্যমে। অসাধারণ লিখেছেন কবিগুরু দাদা। আমাদেরকে চুম্বন দিবসে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য, আপনার প্রতি রইল চুম্মা চুম্মা অবিরাম।
দাদা কোন দিবস বাধ রাখবে না।যাই হোক আসলেই
কিছু কিছু কথা উহ্যই থাকাই ভালো😉।
ভালো ছিলো,লাইনগুলো।ধন্যবাদ
চুম্বন আসলেই ভালোবাসা প্রকাশের দারুন একটি মাধ্যম। কেউ কপালে চুম্বন করলে অনেক স্পেশাল ফিল হয়। অথচ এই চুম্বনটাকেই মানুষ কত নোংরা ভাবে দেখে। সবকিছুই নির্ভর করে মানুষের মন মানসিকতার ওপর।
ভালোবাসার কি সাবলীল বহিঃপ্রকাশ। কবিতার প্রতিটি লাইন হৃদয় ছুয়ে গেল দাদা। অসংখ্য ধন্যবাদ দাদা বিশ্ব চুম্বন দিবসে এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও বিশ্ব চুম্বন দিবসের শুভেচ্ছা রইল।
এই কথাটি অনেক ভালো লেগেছে দাদা। আর তাছাড়া আপনি খুব সুন্দর ভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। কবিতাটি অসাধারণ ছিল। শুভকামনা জানাই আপনার জন্য দাদা।