গঙ্গার ঘাট থেকে তোলা কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ7 hours ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে গঙ্গার ঘাট থেকে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে । আগে প্রচুর পরিমাণে ঘুরতাম তবে বর্তমানে একটু ঘোরাঘুরি করা কম হয়ে যায়। নানা ব্যস্ততার কারণে আসলে এই ঘোরাঘুরিটা কমে গেছে। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে গিয়ে ফটোগ্রাফি করার স্বভাবটা আমার অনেক আগে থেকেই। আগে যখন নিয়মিত ব্লগ করা হতো, প্রচুর পরিমাণে ফটোগ্রাফি শেয়ার করা হতো তোমাদের সাথে। কোন এক জায়গায় গেলেই সেই জায়গার সব ধরনের দৃশ্যই ক্যাপচার করতাম আর তোমাদের সাথে সেগুলো পরপর শেয়ার করতাম । যাই হোক, কয়েকদিন আগে বন্ধুদের একটা গ্রুপ নিয়ে গেছিলাম গঙ্গার একটি ঘাটে। সেখানে গিয়ে গঙ্গা দৃশ্য দেখতে দেখতে বেশ কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম। গঙ্গার কাছে গিয়ে এরকম দৃশ্য উপভোগ করতে খুবই ভালো লাগে। আলাদা একটা শান্তি পাওয়া যায় গঙ্গার ঘাটে গিয়ে বসে থাকার সুযোগ হলে। সেই দিন বন্ধুদের সাথে অনেক আনন্দ করেছিলাম। গঙ্গার ঘাটে সূর্য অস্ত যাওয়ার বিভিন্ন দৃশ্য চোখে পড়েছিল ।তাছাড়া গঙ্গার স্রোত বয়ে যাওয়ার দৃশ্য মন কেড়ে নেওয়ার মতো ছিল। আজকের এই ব্লগে সেই দিনের তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম ।আশা করি এগুলো তোমাদের ভালো লাগবে।

20260501_174438.jpg

20260501_174448.jpg

20260501_174453.jpg

20260501_174456.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবাগবাজার, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png