পুরস্কার বিতরণঃ প্রতিযোগিতা ৪৪( শেয়ার করো তোমার সেরা প্রাকৃতিক দৃশ্য অংকন।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


20230922_162331_0000.png

আপনারা জানেন এখন কমিউনিটিতে প্রতি মাসে অন্তত দুটো কনটেস্টের আয়োজন করা হয়। তার একটা কনটেস্টের দায়িত্বে থাকেন আমাদের এডমিন ভাই বোনেরা। আরেকটি কনটেস্ট আয়োজিত হয় মডারেটরদের পক্ষ থেকে। গতকালকে মডারেটরদের পক্ষ থেকে আয়োজিত সেই কনটেস্টের ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ আমি সেই কনটেস্টের পুরস্কার বিতরণ নিয়ে হাজির হয়েছি। এই পোস্টে যে সমস্ত মেম্বাররা বিজয়ী হয়েছেন তাদের ভেতর পুরস্কার বিতরণের ব্যাপারটা উপস্থাপন করবো। এবারে আমার বাংলা ব্লগের যে কনটেস্টটি আয়োজন করা হয়েছিল সেটি ছিল ৪৪ তম প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ছিলো প্রাকৃতিক দৃশ্য অংকন।

প্রকৃতি পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমরা সকলেই কমবেশি প্রকৃতি পছন্দ করি। আর সেই প্রকৃতির চেহারাটা যখন ক্যানভাসে ফুটে ওঠে তখন সেটা দেখতে হয় আরো মোহনীয়। এবারের কনটেস্ট নিয়ে আমরা সকলেই খুবই আশাবাদী ছিলাম। কারণ আমাদের কমিউনিটিতে দারুন সব আঁকিয়ে রয়েছেন। যাদের ছবি আঁকার দক্ষতা আসলেই প্রশংসনীয়। এবারের কনটেস্টে আমরা এত ভালো মানের আর্ট পোস্ট পেয়েছি যেটা আসলেই অবাক করার মতো। সেই পোস্টগুলোর ভেতর থেকে সেরা পোস্ট বাছাই করতে আমাদেরকে রীতিমতো গলদঘর্ম হতে হয়েছে। কাকে রেখে কাকে বিজয়ী ঘোষণা করবো সেটা নিয়ে আমরা রীতিমতো টেনশনে পড়ে গিয়েছিলাম। তারপরেও যেহেতু একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শেষ পর্যন্ত অবশ্যই কিছু বিজয়ী বাছাই করতে হবে। সেজন্যই আমরা শেষ পর্যন্ত সর্বমোট আটজনকে বিজয়ী হিসেবে বাছাই করেছিলাম। আসুন তাদের লিস্টটা নিচে দেখে নেয়া যাক।


বিজয়ীরা:

স্থাননামপোষ্ট লিংকপ্রাইজ
প্রথম@oisheeeলিংক১০০ স্টিম
দ্বিতীয়@bdwomenলিংক৭০ স্টিম
তৃতীয়@tauhidaলিংক৫০ স্টিম
চতুর্থ@narocky71লিংক৩০ স্টিম
পঞ্চম@nevlu123লিংক২০ স্টিম
ষষ্ঠ@wahidasumaলিংক১৫ স্টিম
সপ্তম@biinduলিংক১৫ স্টিম
বিশেষ@isratmimলিংক২৫ স্টিম

পুরস্কার প্রেরণ:

Screenshot_2023-09-22_122118.png


প্রতিযোগিতাটির স্পনসর: @abb-featured

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই প্রতিযোগিতার মাধ্যমে দারুন সব আর্ট আমরা দেখতে পেয়েছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য রং তুলির মাধ্যমে সবাই উপস্থাপন করেছে। অনেক ভালো লেগেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এবারের প্রতিযোগিতায় সবাই চমৎকার চমৎকার প্রাকৃতিক দৃশ্য অংকন করেছে। কম বেশি সবার অংকন দেখার চেষ্টা করেছি। প্রাকৃতিক দৃশ্য অংকন দেখতে ভীষণ ভালো লাগে। সবার চমৎকার চমৎকার পোস্ট দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সকল বিজয়ীদের কে অভিনন্দন।

 2 years ago (edited)

এবারের প্রতিযোগিতাটা দারুন ছিলো। এবারের প্রতিযোগিতায় সবাই অনেক সুন্দর সুন্দর আর্ট নিয়ে অংশগ্রহণ করেছিল। তাদের মধ্য থেকে আমাকে প্রথম উইনার সিলেক্ট করাতে আমি অনেক খুশি।আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা মানেই দারুন একটা অনুভূতি।

 2 years ago 

এই প্রতিযোগিতায় যারা উইনার হয়েছেন তাদের সবাইকে জানাই অভিনন্দন।আসলে গত হ্যাংআউট এ থাকতে পারিনি, তাই নিজের স্থানটিও শুনতে পারিনি। আসলে গতকাল হসপিটালে ছিলাম। যাই হোক নিজের অবস্থানটি দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

এবারের প্রতিযোগিতাটা সত্যিই অনেক সুন্দর ছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা খুব চমৎকার কিছু প্রাকৃতিক দৃশ্যের চিত্র দেখতে পেয়েছি। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 2 years ago 

আমাদের কমিউনিটি খুবই ব্যতিক্রমধর্মী একটি কমিউনিটি। প্রতিনিয়ত নিত্যনতুন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে ইউজারদের সুপ্ত প্রতিভা বিকাশ করার সুযোগ করে দিচ্ছে। এবারের প্রতিযোগিতাটা আসলেই দারুণ ছিলো। আমরা চমৎকার কিছু প্রাকৃতিক দৃশ্য অংকন দেখতে পেয়েছি। যাইহোক বিজয়ীদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এবারের প্রতিযোগিতায় দারুন কিছু দেখার সুযোগ হয়েছে। সত্যিএত সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো আমি ভাবতেও পারি নাই। সবাই অনেক সুন্দর ভাবেই অংশগ্রহণ করেছেন। সেই সাথে খুব সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পেয়েছি। সবাইকে খুব সুন্দর প্রাইজ বন্টনের মাধ্যমে অনুপ্রাণিত করা হলো। অনেক ধন্যবাদ আমাদের সাথে বিষয়টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই এবারের প্রতিযোগিতাটা দারুন ছিল। সবার থেকে খুব সুন্দর সুন্দর কিছু ছবি পেয়েছি আমরা। তাছাড়া সবার আর্টগুলো ছিল দারুন। যারা যারা এই প্রতিযোগিতায় উইনার হয়েছেন তাদের সবাইকে জানাই অভিনন্দন। আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা মানেই বিভিন্ন রকম অনুভূতি।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্য অংকন প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবারের প্রতিযোগিতা দারুন ছিলো। প্রতিযোগিতায় সবাই অনেক সুন্দর সুন্দর আর্ট নিয়ে অংশগ্রহণ করেছিলো। সহযোগিতা নিয়ে সবার মাঝে টানটান উত্তেজনায় বিরাজ করছিলো।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.046
BTC 64104.00
ETH 1860.02
USDT 1.00
SBD 0.42