গুচ্ছ কবিতা - বিষয়ঃ গাছপালা

in আমার বাংলা ব্লগ10 months ago

‎আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। অনেকদিন ধরেই কোন কবিতা লিখি না। তাই আজ আপনাদের সামনে কিছু গুচ্ছ কবিতা, কবিতা না বলে ছড়া বলা ভালো, শেয়ার করতে যাচ্ছি। ছড়াগুলোর মূল উপপাদ্য হচ্ছে নানা রকমের গাছ।


meadow-7196549_1280.jpg

Photo Source


কলা গাছ

‎কলা গাছে ঝুলছে দেখো
‎কলা কত বড় বড় !
‎তাই না দেখে রাজ্যের যত
‎খরগোশ হয়েছে জড়ো।

‎একটা খাবে দুটা খাবে
‎খাবে সবগুলো।
‎খেয়ে সব, মালিকের হাতে
‎ধরিয়ে দিবে মুলো।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzheehNCaHeR2meDjB6JuLejzXG56mEcvRasUpSYCR72uxNr8C9gQy3Lmyo4G7cGJt8qywajkcqYCQjW8W.png


মেহেদি পাতা

‎মেহেদি পাতা, মেহেদি পাতা,
‎দেখতে তুমি সবুজ।
‎হাতে দিলে লাল হও কেন?
‎আসেনা আমার বুঝ।

‎কেউ হাতে দেয়, কেউ দেয় চুলে,
‎কেউবা করে দাড়ি লাল।
‎মেহেদী পাতা, মেহেদি পাতা,
‎তুমি রয়ে যাও চিরকাল।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzheehNCaHeR2meDjB6JuLejzXG56mEcvRasUpSYCR72uxNr8C9gQy3Lmyo4G7cGJt8qywajkcqYCQjW8W.png


বেল গাছ

‎সেদিন ন্যাড়া গিয়েছিল
‎বেল গাছ তলে।
‎মাথায় তার পড়ল বেল
‎জ্ঞান হারালো ফলে।


‎দুপুর গড়িয়ে সন্ধ্যা হল
‎ন্যাড়া তো এলো না।
‎এজন্যই বলে একবারের বেশি,
‎ন্যাড়া বেলতলায় যায় না।

‎‎

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzheehNCaHeR2meDjB6JuLejzXG56mEcvRasUpSYCR72uxNr8C9gQy3Lmyo4G7cGJt8qywajkcqYCQjW8W.png


মেহগনি

‎মেহগনি মেহগনি
‎উঁচুতে দাঁড়িয়ে।
‎কতদূর দেখ তুমি
‎সবকিছু ছাড়িয়ে?

‎মেহগনি মেহগনি
‎কেন তোমার এত নাম?
‎ফুল নেই ফল দাও
‎তবু তোমার এত দাম?


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzheehNCaHeR2meDjB6JuLejzXG56mEcvRasUpSYCR72uxNr8C9gQy3Lmyo4G7cGJt8qywajkcqYCQjW8W.png

‎প্রিয় আমার বাংলা ব্লগবাসী, আমাদের চারপাশে ছড়িয়ে আছে কত কত গাছ। অক্সিজেন দেওয়া ছাড়াও এসব গাছ আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। কোন গাছ ফল দেয়, কোন গাছ দেয় ফুল। গাছ আমাদের কাজে লাগে ফার্নিচার বানানোর জন্য। কিন্তু তারপরেও সারা পৃথিবীতেই সমানতালে চলছে বৃক্ষ নিধন। এভাবে গাছ কাটতে থাকলে পৃথিবী বৃক্ষশূন্য হয়ে যাবে। পরিবেশ হয়ে উঠবে গরম। বাঁচার জন্য যে পরিবেশ দরকার তা আর থাকবে না। তাই আমাদের সকলেরই বৃক্ষরোপনের পাশাপাশি বৃক্ষ নিধন রোধে শক্ত প্রতিবাদ ও প্রতিরোধ ঘরে তুলতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। গাছের উপকারিতার কথা লোক সমাজে বুঝাতে হবে। তবেই আমরা বৃক্ষের সমারোহ দেখতে পারবো।

PUSSFi_NFT22.png

নিজের সম্পর্কে

আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Sort:  
 10 months ago 

ওয়াও অসম্ভব সুন্দর আপনি প্রত্যেকটি কবিতা লিখেছেন। প্রত্যেকটি কবিতা এত সুন্দর এবং ছন্দময়ী হয়েছে যে পড়তে অনেক বেশি মজা লাগলো। সুন্দর ভাবে আপনি প্রত্যেকটি কবিতার ছন্দ মিলিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ দাদা। অনুপ্রাণিত হলাম।

 10 months ago 

চমৎকার কিছু কবিতা শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি এখানে সুন্দর কবিতা গুলো একের পর এক শেয়ার করেছেন তা পড়ে খুবই ভালো লাগছে৷ একইসাথে এখানে কবিতা গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার কবি প্রতিভাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন এখানে এই কবিতার মধ্যে লাইনের সামজ্ঞস্যতা একেবারে সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ যা পড়ে খুবই সুন্দর লাগছে৷ অনেক ধন্যবাদ আপনাকে৷

 10 months ago 

আপনাকেও ধন্যবাদ অনেক সুন্দর মন্তব্যের জন্য। উৎসাহ পেলাম।

 10 months ago 

খরগোশ হয়েছে জড়ো।

খরগোশ কলা খাই এটা জানা ছিল না হা হা। বেশ দারুণ ছিল কবিতা টা। অন্য গুলো বেশ সুন্দর লিখেছেন ভাই। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কবিতা গুচ্ছ শেয়ার করে নেওয়ার জন্য।।

 10 months ago 

আমিও জানিনা। লেখলাম। হাহা। ধন্যবাদ ভাই সুন্দর প্রশংসার জন্য।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.048
BTC 67479.66
ETH 2030.74
USDT 1.00
SBD 0.52