স্বরচিত কবিতা পোস্ট ||| আমার খোকা ||| original poem by @saymaakter

in আমার বাংলা ব্লগ4 days ago


আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যরা পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আগের থেকে কিছুটা সুস্থ আছি।সৃষ্টিকর্তা যেমন রাখেন তাতেই শুকরিয়া কারণ এই পৃথিবীতে আপন বলতে একমাত্র সৃষ্টিকর্তাই। সবকিছু দেওয়ার মালিক একমাত্র সৃষ্টিকর্তাই।

IMG_20260328_112453_105.jpg




বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা আমার খোকা। কবিতা লিখতে বড়াবড়ই আমার ভালো লাগে তাই তো যখনই সময় পাই তখনই চেষ্টা করি টুকটাক দুইএক কলম লেখার জন্য।কবিতা মনের অনুভূতি আবেগকে দিয়ে লিখতে হয়। বাস্তবসম্মত এবং কাল্পনিক দুটোই হতে পারে কবিতা। তবে বাস্তবতা নিয়ে লিখতে অনেক ভালো লাগে। মাঝেমধ্যে কল্পনার লোভও ছাড়তে পারিনা। তাইতো কল্পনার মাঝে ডুবে থাকতেও ভালো লাগে। সত্যিই কল্পনার জগতে যখন ডুবে থাকি নিজেকে অন্যরকম মনে হয়।মনে হয় এই কল্পনার জগতে নিজেকে সব সময়ের জন্যই জড়িয়ে রাখি। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। বাস্তবকে আঁকে ধরেই আমাদের চলতে হয়। এই পৃথিবীতে মা সন্তানের ভালোবাসার মতো পবিত্র ভালোবাসা আর হয় না। এই ভালোবাসায় নেই কোন স্বার্থ নেই কোন হারানোর ভয়। তবুও কিছু সময় মায়ের মনে অন্যরকম ভয় আতঙ্ক কাজ করে। কিন্তু ভয়ে আতংক কাজ করলেও মায়ের দোয়া সবসময়ই সন্তানের জন্য রয়।এই ভালোবাসা কখনো বিচ্ছেদের নয় কখনো ভাঙ্গার নয়। যে ভালোবাসা সারা জীবনের জন্য। খাঁটি সোনার থেকেও সোনা এই ভালোবাসা। আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা আমার খোকা দেখে নেওয়া যাক।

আমার খোকা

‎‎
সায়মা আক্তার


‎‎
খোকা আমার স্বপ্ন ছিল
‎চোখের ভেতর আলো,
‎বুকের ভেতর নিশ্বাস আসে
‎খোকা থাকলে ভালো।


‎‎
খোকার হাসিতে ভরতো ঘর
‎মুছে যেতো কালো,
‎হঠাৎ একদিন কেমন জানি
‎আমার মনে হল,
‎নেই তো খোকা আগের মত
‎হয়েছিস অনেক বড় কি তাই !


‎‎
নিঃশব্দ কিছু শব্দ আমার হৃদয় ক্ষত
‎বুকের ভেতর হাজারো আর্তনাদ
‎দোয়া থাকে মায়ের সর্বকাল।


‎চাপা কষ্ট মনের ভেতর
‎নেই তো আনন্দের ধারা,
‎এই পৃথিবীতে মায়ের মত
‎সন্তানের আপন আর কারা।


‎জীবনে আসবে কষ্ট সংঘাত
‎আসবে কত কালবৈশাখী ঝড়,
‎তাই বলে থেমে থেকো না
‎মায়ের দোয়ায় তোমার নির্ভর।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png






















Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 67298.73
ETH 2054.14
USDT 1.00
SBD 0.48