অনুভূতিমূলক পোস্ট |||শিশুদের নিরাপত্তা কোথায় ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ16 hours ago

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

multimediosds-baby-3771520.jpg
source



বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সময়ের সাথে তাল মিলিয়ে কিছু লিখার জন্য। বাস্তব বড়ই কঠিন তবুও বাস্তবের মুখোমুখি আমাদের চলতে হয় এবং বাস্তবতা নিয়েই আমাদের বেঁচে থাকতে হয়।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি "জেনারেল রাইটিং শিশুদের নিরাপত্তা কোথায়" প্রতিটি পরিবার তার প্রিয় সন্তানের মুখের দিক তাকিয়েই সব কিছু করে থাকে। সন্তানের এক টুকরো হাসির জন্য বাবা-মা ভুলে যায় দিনের পর দিন কষ্ট বেদনার কথা।



নিষ্পাপ ছোট বাচ্চার মুখ দেখলেই মনে হয় আদর করি। আর এই নিষ্পাপ মুখগুলো যখন হায়ানার চক্রান্তে পড়ে তখন আর সেই নিষ্পাপ বাচ্চা ফিরে আসে না মায়ের কাছে।মায়া মাখা মুখ তাদের হাসি খেলা আর স্বপ্নে ভরে থাকে পৃথিবী। নতুন ঘরে নতুন স্বপ্ন জাগে মনে। প্রতিটি বাচ্চার মুখে স্বপ্নের হাতছানি দেয়। মনে করিয়ে দেয় আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর এই তাজা প্রাণ আগামী দিনের ভবিষ্যৎ গুলো যখন ঝরে পড়ে তখনই মনের মধ্যে আতঙ্ক বা ভয়ে সৃষ্টি হয়। আমরা কোন সমাজে দাঁড়িয়ে আছি আমাদের মনে কি একটু মায়া-দয়া কিছু নেই। আমরা কি করে পারি এরকম একটি তাজা ফুল সামান্য রাগ আক্রোশে ছিড়ে ফেলতে।



অথচ আজকের সময়ে আমরা প্রায়ই এমন কিছু হৃদয়বিদারক ঘটনা দেখি। যেখানে নিষ্পাপ শিশুদের ওপর নেমে আসে অমানবিক নির্যাতন ও সহিংসতা। কোনো শিশুর কান্না, ভয় বা কষ্ট কখনোই একটি সভ্য সমাজের পরিচয় হতে পারে না।প্রতিটি শিশুর আছে এই সুন্দর সবুজ শ্যামল পরিবেশে নিরাপদে বেড়ে ওঠার অধিকার। কিন্তু যখন তাজা প্রাণ অকালে ঝরে যায় তখন প্রশ্ন জাগে তাদের নিরাপত্তা কোথায় কে তাদের রক্ষা করবে। জীবনটা বড়ই অদ্ভুত এবং খুবই অনিশ্চিত। কার ভাগ্যে কি আছে আমরা কেউ বলতে পারি না কে কত দিন বাঁচবে তাও আমরা বলতে পারিনা তাই যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমাদের উচিত শিশুদের প্রতি যত্নশীল মানবিক ও দায়িত্বশীল হওয়া। কারণ আজকের বাচ্চারাই আগামী দিনের ভবিষ্যৎ।



তাই আমরা সবাই শিশুকে নিজের চোখের সীমানার ভিতরে রেখে নিজের বাচ্চাকে নিজেই চেষ্টা করব তাদের আদর যত্ন করার।অন্যের বাচ্চা কেউ চেষ্টা করবো নিজের বাচ্চার মত দেখার জন্য।শিশুরা থাকে নিরাপত্তা ভালোবাসা আনন্দ নিয়ে বড় হয় । প্রতিটি শিশু বা শিশুদের হাসি যেন কখনো থেমে না যায় তাদের স্বপ্ন যেন অন্ধকারে হারিয়ে না যায়। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png
























Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟