অনু কবিতা পোস্ট ||| একগুচ্ছ অনু কবিতা ||| original poetry by @saymaakter

in আমার বাংলা ব্লগ19 days ago


আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

alexman89-road-5710320_1920.jpg
source



বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার প্রিয় একগুচ্ছ অনু কবিতা নিয়ে। কবিতা লিখতে অনেক ভালো লাগে। তাই তো যখন কবিতা পোস্ট করি তখন কেন জানি মনে হয় কিছু নিজের আবেগ অনুভূতি প্রকাশ করতে পারছি এবং অন্যকে পড়ার সুযোগ করে দিতে পারছি। যদিও আমি সেরকম ভালো লিখতে পারি না তারপরও চেষ্টা আমার সব সময় থেকে যায়। চেষ্টা করছি আজও লিখে যাচ্ছি। তবে লিখার প্র্যাকটিসটা যদি চালিয়ে যাই আমার বিশ্বাস আমি একদিন আরো ভালো লিখতে পারবো।বিশ্বাসের রত্ন মিলে কথাটা যেমন ঠিক তেমনি এগিয়ে যেতে হয় এবং কাজের ধারাবাহিকতা ঠিক রাখতে হয়। তাই তো সেই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি। কবিতা আবেগ অনুভূতি দিয়ে কাল্পনিক ও বাস্তবতা নিয়ে লিখা হয়। চলুন আর কথা না বাড়িয়ে আমার এক গুচ্ছ অনু কবিতা দেখে নেওয়া যাক।

একগুচ্ছ অনু কবিতা

‎‎
সায়ম আক্তার


‎‎
অনু কবিতা-০১

‎‎
তারা জ্বলে নীরবতায় ঐ দূর আকাশে
‎হৃদয়ে কষ্ট জমে গভীরতায়,
‎আপন পরের মাঝে আছে ব্যবধান
‎সূক্ষ্ম দেয়াল দাঁড়িয়ে,
‎সম্পর্ক ভাঙ্গা গড়ার ব্যবধানে ।


‎‎
অনু কবিতা-০২

‎‎
যদি ভাঙে স্বপ্ন
‎হারায় মান-অভিমান
‎তবে ভালোবাসার গভীরতা
‎অতি অমূল্যবান,
‎নিঃশব্দ অশ্রু ঝড়ে অন্ধকারের বুকে
‎রাতই সাথী হয় কষ্টের মাঝে।


‎‎
অনু কবিতা-০৩

‎‎
নীরব রাত ঢেকে আছে
‎অন্ধকারে ভাঙ্গা হৃদয় খানি,
‎আপন জন আজ কেন
‎শুধুই সান্ত্বনার বাণী,
‎জীবন যুদ্ধে হেরে
‎পাওয়া না পাওয়ার মাঝে
‎কিছু প্রত্যাশা থেকে যায় ,
‎কষ্টেরা এসে বসে জানালার পাশে
‎হাতছানি দিয়ে বলে যায়
‎ভেবো না সময় আসবে ফিরে।


‎‎
অনু কবিতা-০৪

‎‎
ওই রাত তারা জেগে
‎যত কথা তাদের সাথে,
‎আনমনে বসে একাকী
‎আবেগ অনুভব অনুভূতি
‎জানা থেকেও অজানা
‎জীবনের মানে খোঁজার চেষ্টা করা
‎ভালো থাকা মানে নিজেকে ভালো রাখা।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png

















Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.059
BTC 71228.04
ETH 2164.93
USDT 1.00
SBD 0.50