জেনারেল রাইটিং পোস্ট ||| জীবনের হিসাব মিলেনা ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার বাংলা ব্লগের সকল সদস্যরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিবাহিত করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা সৃষ্টিকর্তার কত বড় নিয়ামত।সত্যি কথা বলতে এই কয়েকদিন অসুস্থ থেকে হাড়ে হাড়ে টের পেয়েছি জীবনটা আসলে কি। তাই একটি কথাই বলতে চাই শুরুতে সব সময় সবাই নিজের প্রতি যত্নশীল হবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। এই পৃথিবীতে নিজেই নিজের আপন।
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং "জীবনের হিসাব মিলেনা"।
সৃষ্টিকর্তা এই পৃথিবীটা খুব সুন্দর ভাবে সৃষ্টি করেছেন আমাদের জন্য। যাতে মানুষের কোন রকম কষ্ট না হয়।দিয়েছেন মানুষের সুন্দর একটি মন যাতে একজন আরেকজনের কষ্ট অনুভব করতে পারে। একজন আরেকজনের বিপদে আপদে সুখে-দুখে শেয়ার করতে পারে। কিন্তু আমরা এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করে ফেলেছি আমরা ভালোর বিপরীতে নিয়ে আসছি বিপদ। সহজ ভাবে চলতে গেলে বিপদে পড়ছি। একটা পর্যায়ে দেখা যাচ্ছে মানুষ পরিস্থিতির কারণে হোক অথবা একজন আরেকজনেরটা দেখেই হোক মানুষ আর মানুষের মধ্যে নেই। আর জীবনের হিসাব গুলো অন্যরকম হয়ে যাচ্ছে।
জীবনের হিসাব বড়ই কঠিন। এখানে জীবনের অংক কখনোই মিলেনা এই কথাটা যত সহজ শোনায়, বাস্তবে ততটাই গভীর। আমরাছোটবেলা থেকেই শিখে আসছি সবকিছু পরিকল্পনা মাফিক চলতে হয়।লেখাপড়া করব ভালো মানুষ হবো একদিন অনেক বড় চাকরি করব এবং স্বপ্নগুলো একে একে পূরণ করবেন এটা সাজানো অঙ্কের মত কিন্তু বাস্তবে অনেক কঠিন সবকিছুই বদলে যায়।আবার অনেক সময় যা চাই তা পাই না। আবার যা কখনো কল্পনাও করিনি সেটাই হঠাৎ জীবনে এসে দাঁড়ায়।
আবার অনেক সময় যাকে আপন মনে করি সেই মানুষটা দূরে চলে যায় আবার অচেনা মানুষ হয়ে উঠে জীবনের বড় ভরসা। তখন মনে হয় এত হিসাব করে কী লাভ হলো? জীবন তো নিজের মতো করেই চলে।কিছু স্বপ্ন থাকে, যেগুলো আমরা বুকের ভেতরদিনের পর দিন লালন পালন করি। কিন্তু সময়ের সাথে সাথে সেই স্বপ্নগুলো ধূসর হয়ে যায় বাস্তবতার চাপে হারিয়ে যায়। তখন বুকের ভেতর একটা অপূর্ণতা থেকে যায় যেন কোনো অঙ্কের উত্তর পাওয়া গেল না। আমরা চেষ্টা করি, আবার নতুন করে হিসাব মেলাতে কিন্তু আগের মতো আর কিছুই ঠিকঠাক বসে না।
জীবনের সবচেয়ে কঠিন ব্যাপার হলো এখানে সবকিছুর ব্যাখ্যা পাওয়া যায় না। কেন কেউ কষ্ট পায়, কেন কেউ হঠাৎ হারিয়ে যায়, কেন এত চাওয়া-পাওয়ার মাঝে শূন্যতা থেকে যায়।এই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় অজানাই থেকে যায়। আমরা শুধু সামনে এগিয়ে যাই, সেই অমিল হিসাব নিয়েই।তবুও মানুষ থেমে থাকে না। কারণ, জীবনের সৌন্দর্যও এই অমিলের মধ্যেই লুকিয়ে আছে। সবকিছু যদি মিলে যেত, তাহলে হয়তো জীবনের মানেই থাকত না।জীবনে থাকে কিছু গল্প।এই গল্পে থাকে অসমাপ্ত আবার কেউ হয়তো বা পরিপূর্ণতা।সেই গল্পেরই অংশ আর এই না মেলা হিসাব নিয়েই আমাদের পথচলা।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




