অনু কবিতা পোস্ট ||| একগুচ্ছ বিরহের অনু কবিতা ||| original poetry by @saymaakter

in আমার বাংলা ব্লগ15 days ago


আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি একটু অসুস্থ। তারপরও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমাকে যেভাবে রেখেছেন এটাই আলহামদুলিল্লাহ। প্রচন্ড ঠান্ডা জনিত সমস্যায় আজ কয়েক দিন হল ভুগছি।তারপরও সবার মঙ্গল কামনা করে এবং সবার সুস্থতা কামনা করছি সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক।

hans-jewellery-61012_1280.jpg
source



বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত একগুচ্ছ বিরহের অণু কবিতা নিয়ে। যদিও অসুস্থ তারপরও চেষ্টা করেছি বিছানায় শুয়ে কবিতাগুলো লিখার জন্য। কারণ আমার সব সময় মাথায় থাকে আমার প্রিয় কমিউনিটিতে আমার লিখা কিছু উপস্থাপন করব। ঠিক তারই ধারাবাহিকতায় শুয়ে থেকে লিখে ফেললাম চারটি বিরহের অনু কবিতা। তবে কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে। যেহেতু আজকের আবহাওয়াটাও একটু অন্যরকম ছিল আকাশ দেখতে দেখতেই লিখে ফেললাম কবিতা গুলো। অনু কবিতার ছোট হলেও ব্যাপক অর্থ বহন করে। কবিতা হৃদয়ের কথা বলে হৃদয়ের আবেগ অনুভূতি সুন্দরভাবে তুলে ধরা হয়। যদিও আমি কবি নয় তারপরও চেষ্টা করছি লিখে যাওয়ার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমার একগুচ্ছ বিরহের অনু কবিতাগুলো দেখে নেওয়া যাক।

একগুচ্ছ বিরহের অনু কবিতা

‎‎
সায়মা আক্তার


‎‎
অনু কবিতা-০১


‎‎
চারদিক নিশ্চুপ
‎আনমনে বসে একাকী
‎কত না কথা হৃদয়ে,
‎ভেসে ওঠে সন্ধ্যার আধারে।
‎তোমার স্মৃতি মনেরই দ্বারে
‎যা বলিনি কখনো,
‎তা আজও রয়ে যায়,
‎নীরবতার মাঝে শুধু কষ্টই গায়।


‎‎
অনু কবিতা-০২


‎‎
রাত জেগে দেখি
‎শূন্যতায় আকাশ,
‎আশা ভরসার নেই কোন অবকাশ
‎যে আশায় বাচতো প্রাণ
‎আজ সবকিছুই নিষ্প্রাণ,
‎ভালবাসা ছিল আশা ছিল কিছু স্বপ্ন ওছিল
‎আজ সব ভেঙে গেছে হয়েছে নিঃস্ব।
‎তুমি দুরান্তরে আমি হারালাম আমাকে
‎কষ্টগুলো বেঁধে রাখে প্রতিটা নিশ্বাসে।


‎‎
অনু কবিতা-০৩


‎‎
আলো-আঁধারের গল্প
‎সবাই বুঝে অল্প,
‎যার ব্যথা সেই বুঝে
‎যন্ত্রণা বুকে বাধে,
‎তোমার পথ চেয়ে কেটেছে
‎কত না দিন প্রহর,
‎তবু তুমি আসনি
‎এই আমাকে তুমি চেনো নি।
‎অপেক্ষায় শুধু দিন যাওয়া,
‎তুমি ফিরবে এটাই আমার প্রত্যাশা।


‎‎
অনু কবিতা-০৪

‎‎
তুমি ছিলে বলেই
‎প্রজাপতিরা কত স্বপ্ন আঁকতো
‎আজ তুমি আছ
‎কিন্তু শূন্যতায় বেঁচে,
‎নীরবতায় ঘিরে আছি আমি অন্ধকারে
‎ভালোবাসার গল্প শেষ হয়ে গেছে,
‎শুধু কষ্টগুলো হৃদয়ে লেগে আছে।
‎ভাঙা মন নিয়ে এগোই প্রতিদিন,
‎বিরহই আজ আমার একমাত্র সঙ্গী।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png





















Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.064
BTC 67944.62
ETH 2071.93
USDT 1.00
SBD 0.48