রেসিপি পোস্ট ||| মজাদার সাদা পোলাও ||| original recipe by @saymaakter
আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি রেসিপি পোস্ট নিয়ে।অনেকদিন হলো রেসিপি পোস্ট দেওয়া হয় নি। যদিও ফোনে বেশ কিছু রেসিপির ফটোগ্রাফি রেখেছি সেগুলো দেওয়া হয়নি।কোন অনুষ্ঠান প্রোগ্রাম অথবা ধর্মীয় অনুষ্ঠান হলে বাসায় রান্নার একপ্রকার ধুম পড়ে যায়। কিছুদিন আগে ঈদ চলে গেল তখন এই রেসিপিগুলো তৈরি করেছিলাম এবং ফোনের গ্যালারিতে রয়েছে তাই আমি আজ আপনাদের মাঝে পোলাও এর রেসিপি নিয়ে হাজির হয়েছি।সাদা পোলাও কমবেশি সকলেই পছন্দ করেন আর গরম গরম পোলাও হলে তো যে কোন ভাঁজির সঙ্গেও খাওয়া যায় । সাদা পোলাওয়ের সঙ্গে যেটাই খাওয়া যায় সেটাই মজা লাগেএবং অতৃপ্তি সহকারে খাওয়া যায়। তবে আমার আবার গরম গরম সাদা পোলাওয়ের সঙ্গে পাকোড়া, কাবাব এই ধরনের খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। সাদা পোলাও আমাদের বাঙালিদের একটি অন্যরকম মজাদার খাবার হিসেবে পরিচিত। আমরা মেহমান আপ্যায়নে কোন অনুষ্ঠানে সাদা পোলাও তৈরি করে থাকি। ছোট বড় সকলেই পোলাও অনেক পছন্দ। চলুন আর কথা না বাড়িয়ে গরম গরম মজার পোলাও কিভাবে তৈরি করেছে দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।পোলাওয়ের চাল।
২।পেঁয়াজ।
৩।আদা।
৪।দুধ।
৫।লবণ।
৬।সামান্য পরিমাণ জিরাগুরা।
৭।সাদা এলাচ।
৮।দারচিনি।
৯।তেজপাতা।
১০।রান্নার তৈল।
![]() | ![]() |
|---|
![]() | ![]() |
|---|
![]() | ![]() |
|---|
![]() | ![]() |
|---|
প্রথমে পোলায়ের চাল পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি।
এবার সেই চাল থেকে পানি ঝরিয়ে নিয়েছি।
একটি পাতিলে অনেকগুলো পেঁয়াজ কুচিও তেল দিয়ে ব্যারেস্তা তৈরি করে নিয়েছি।
এবার একটি প্যানে পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ জিরাগুরো,আদা বাটা, ও অন্যান্য মসলার উপকরণগুলো রান্নার তেল দিয়ে ভেজে নিয়েছি।
এবার ভেজে নেওয়া মসলায় পোলাওয়ের চাল গুলো দিয়ে আবারো সুন্দর করে ভেজে নিয়েছি।
কিছুক্ষণ চালগুলো ভেজে নিয়ে তার ভিতরে গরম মসলা দিয়ে দিয়েছি।
![]() | ![]() |
|---|
এবার ভেজে নেওয়া চালের সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং কিছুক্ষণ অপেক্ষা করেছি যখন চাল ফুটেছে তখন চুলা থেকে নামিয়ে তার ওপর পেঁয়াজের ব্যস্তাগুলো দিয়ে দিয়েছি আর এভাবেই হয়ে গেল আমার "মজাদার সাদা পোলাও"। এবার "মজাদার সাদা পোলাও" এর একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



















