ফটোগ্রাফি পোস্ট ||| আমার প্রতিষ্ঠানের এসকেডির ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহ তায়ালার রহমতে বেশ ভালো আছি।
বরাবরের ন্যায় আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। আজকে আমি আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট "আমার প্রতিষ্ঠানের এসকেডির ফটোগ্রাফি" নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়ি আজকের ফটোগ্রাফি পোস্টে কি আছে তা দেখে নেওয়া যায়।
আমরা আগামী ঈদকে কেন্দ্র করে বেশ কিছু প্রোডাকশন নিয়ে বেশি ব্যস্ততার মধ্যে সময় পার করছি। আমাদের কর্মীরা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে,প্রত্যেকটি প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন করতে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোডাক্ট তৈরি করার জন্য।
হাতের কাজ এমনই একটি জিনিস যা আসলে সময় নির্ধারণ করে সম্পূর্ণ করা খুবই কঠিন একটি কাজ তারপরেও আমাদের কর্মীরা অনেক যতশীল এবং অফিসের প্রতি অনেক মনোযোগী যার কারণে তারা অনেক ধৈর্য এবং সময় দিয়ে প্রতিটি কাজ সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করেন।
তবে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করলেও তাড়াহুড়া করার কারণে কখনো কাজের কোয়ালিটি খারাপ করিনা। কারণ আমি প্রথমেই বলেছি আমাদের প্রত্যেকটি কর্মী অফিসের প্রতি অনেক যত্নশীল।তারা মনে করে একটি প্রোডাক্ট খারাপ হলে আমাদের অর্ডারের সংখ্যা কমে যাবে এতে আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি হবে।
আমাদের হাতের কাজগুলো সব সময় একটু ব্যতিক্রম হয়ে থাকে এবং ডিজাইনগুলো সচরাচর ডিজাইন থেকে একটু ব্যতিক্রম হয়ে থাকে কারণ আমরা চাই বায়ারকে ব্যতিক্রম কিছু উপহার দিতে। এতে দেখা যায় বায়ারের সেল বারে এবং তারা তখন অর্ডারের সংখ্যা বাড়িয়ে দেয়।
আজকের মত এখানেই শেষ করছি আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজিরা হব, সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩








