স্বরচিত অনু কবিতা পোস্ট ||| সন্তান ও মা নিয়ে একগুচ্ছ অনু কবিতা ||| original poetry by @saymaakter

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম।আমার প্রিয় বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20260617_071149_819.jpg




বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা নিয়ে। সময় ও স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না কথাটি যেমন চিরসত্য। তেমনি যতদিন যাচ্ছে আমাদের বয়স বাড়ছে আমরাও একটি করে দিন হারিয়ে ফেলছি। আমরা হাজার চেষ্টা করলেও আগের দিনগুলো আর ফিরে পাবো না। আমাদের ভালবাসার মানুষগুলোকে আঁকড়ে ধরে আমাদের বাঁচার সাধ জাগে। এই সুন্দর পৃথিবী থেকে কেউই বিদায় নিতে চায় না। সবাই চায় সুন্দর ভাবে বাঁচতে। যদিও দূদিনের দুনিয়ায় এসেছি আমরা অতিথি হয়ে। তারপরও আমরা সবাই চাই এই দুনিয়ায় সুন্দরভাবে বেঁচে থাকতে এবং সুখের সন্ধান করে পরিবারকে আঁকড়ে ধরে সন্তানের মুখের দিকে তাকিয়ে জীবনটাকে সুন্দর করার জন্য। আমরা সবাই সবার সন্তানকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আর এই ভালোবাসাই হলো একদম খাঁটি ভালোবাসা। সেই ভালোবাসার টান থেকে আজ ব্যতিক্রমধরনের একগুচ্ছ অনু কবিতা লিখে ফেললাম। চলুন আর কথা না বাড়িয়ে একগুচ্ছ অনু কবিতায় কি লিখেছি দেখে নেওয়া যাক।

সন্তান ও মা নিয়ে একগুচ্ছ অনু কবিতা

‎‎
সায়মা আক্তার


‎‎
অনু কবিতা-০১

‎‎
হাজার স্বপ্ন ছিল মনে
‎ভেঙে না যায় ভাবছি সর্বক্ষণে
‎নিষ্ঠুর রাত
‎অন্ধকার চারপাশ,
‎নিস্তব্ধতায় নীরবতায় পড়ে আছে আশা
‎বুকে জমে শুধু অব্যক্ত ব্যথা
‎কাঁদে হৃদয় ছুঁয়ে যায়
‎মায়াবী মুখ ও কথা।


‎‎
অনু কবিতা-০২


‎‎
সন্তান মানে ভালোবাসা
‎প্রাণের ভিতর প্রাণ
‎তোর হাসিতে ফিরে পাই
‎জীবনে বাঁচার স্বাদ,
‎তোর জন্যই জীবনটা লাগে বড় সুন্দর
‎ভাগ্য যখন কাড়ে নেয় হঠাৎ সব
‎ভেঙে যায় মন
‎হারিয়ে যায় সব
‎শূন্যতায় ডুবে তোকে নিয়েই
‎বেঁচে থাকার সাধ জাগে।


‎‎
অনু কবিতা-০৩


‎‎
ছোট ছোট পায়ে
‎কত স্বপ্ন জড়িয়ে,
‎হাসি কান্না আবেগ অনুভূতি
‎নিয়ে যখন শুরু জীবন,
‎প্রতিটি ধাপে সফলতা আসলে তোর
‎শান্তি লাগে মনে।


‎‎
অনু কবিতা-০৪

‎‎
তুই আমার জীবনের প্রেরণা
‎বাঁচার একমাত্র অবলম্বন
‎আমার দীর্ঘ পথ চলা
‎সাধনা ও আনন্দের কারন।
‎তোর হাসিতে স্বপ্ন চোখে
‎নাই ব্যথাএ বুকে
‎তোর মাঝেই লুকিয়ে থাকে
‎আমার সকল সুখের ভাবনা।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png