ফটোগ্রাফি পোস্ট ||| পাঞ্জাবির ফটোগ্রাফি ||| original photography by @saymaakter

in আমার বাংলা ব্লগyesterday


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি সুন্দরভাবে দিনগুলো অতিবাহিত করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

Messenger_creation_8004E619-EBE8-4482-A1D8-C4B05A710ACF.jpeg




বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ব্যতিক্রম ধরনের ব্লগ নিয়ে। আপনারা সবাই অবগত আছেন আমাদের ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।তাই সেই ব্যবসায়ের কিছু "পাঞ্জাবির ফটোগ্রাফি" নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।

Messenger_creation_D60FB99F-246A-452A-B1B5-FA6B52D1AEB9.jpeg

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু পাঞ্জাবির ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি করতে বড়াবড়ই ভালো লাগে। তবে হোক সেটা ফুলের অথবা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে নিজের তৈরি পোশাকের। তবে ফটোগ্রাফি করা অতটাও সহজ না। সবুজ প্রকৃতি ফটোগ্রাফি অন্যভাবে করতে হয় আর পোশাকের ফটোগ্রাফি গুলো একটু ব্যতিক্রম এবং বৈচিত্র্যময় আনতে হয়।ছেলেদের পাঞ্জাবির মূলত স্টাইল ও সুন্দর একটি পোশাক। প্রত্যেকটি ছেলেকে পাঞ্জাবি পরলে অসাধারণ লাগে আর এই পোশাকটি সবাইকেই মানায়।

Messenger_creation_C0E033BE-FBB7-4F82-855D-D2DDA4742475.jpeg

আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এই পোশাকটি সবাই পড়ছে কিন্তু একটি সময় পাঞ্জাবি শুধু হুজুররা পড়তো। কিন্তু আজ তা নয় পাঞ্জাবি হয়ে গেছে স্টাইল ছেলেদের। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে সেই পাঞ্জাবীতে হচ্ছে হাতের নিখুঁত কারু কাজ।সুতার ম্যাচিং মা-বোনদের যত্নে করা হাতের কাজ। পাঞ্জাবি শুধু ঐতিহ্যবাহী পোশাক নয় বরং এটি বাঙালি ও উপমহাদেশীয় সংস্কৃতির এক গর্বের প্রতীক।আধুনিক ডিজাইনাররা পাঞ্জাবিকে তাদের মনের মত করে যুগের সাথে তাল মিলিয়েরং কাটিং এবং কাপড়ের মাধ্যমে আরো আকর্ষণীয় করে তুলছে।

Messenger_creation_EF63FC64-2EAB-45EA-B6E7-36DBA4CC923D.jpeg


স্লিম ফিট পাঞ্জাবি,অনেক রকমের ডিজাইন এমব্রয়ডারি ও কালার পাঞ্জাবি,এমব্রয়ডারি করা কলার,কনট্রাস্ট বোতাম ও কাফ ডিজাইন সব মিলিয়ে পাঞ্জাবি তরুণদের কাছে ফ্যাশনের অন্যতম প্রধান অংশ।ফটোগ্রাফি করার ক্ষেত্রে পাঞ্জাবি পরা ছবিগুলো একটু ব্যতিক্রম হয়।দেখতেও অনেক আকর্ষণীয় লাগে।কিন্তু অন্যভাবে পাঞ্জাবির ফটোগ্রাফি করলে সেটাও কিন্তু দেখতে খারাপ লাগে না।এই পাঞ্জাবি গুলো তৈরি করার পেছনে রয়েছে হাজারটা গল্প।প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে যারা জড়িত আছে একমাত্র তারাই বুঝতে পারবে তাদের এই পোশাকগুলো তৈরির পেছনের গল্প গুলো কতটা কষ্টের।কতটা রাত তারা না ঘুমিয়ে কতটা পরিশ্রম করে এই কাজগুলো করতে হয়।

Messenger_creation_F2837866-F886-460B-A273-8B4DB8C74158.jpeg


এই কাজগুলো শুধু একটি জায়গায় ফিনিশিং হয় না। কতটা জায়গায় এই কাজগুলো যায় ফিনিশিং হওয়ার জন্য। আর এর পেছনে একমাত্র দৌড়াদৌড়ি ও ছোটাছুটি করে সেই প্রতিষ্ঠানে সঙ্গে যারা জড়িত। আসলে কোন কাজই কষ্ট ছাড়া সম্ভব না। প্রত্যেকটি মানুষের কষ্ট করেই বড় হয়। আর সৃষ্টিকর্তা নিজেও কষ্ট করলে তার ফল দেয়। আধুনিক কালে ফটোগ্রাফিতে পোজ ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিং এবং পাঞ্জাবির সুন্দর্য আরো বাড়ানো হয়। প্রত্যেকটি ফটোগ্রাফার চায় তার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হোক রং এবং ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর যেন আসে আর এই ফটোগ্রাফির উপর অনেক কিছু নির্ভর করে।

Messenger_creation_14F19B31-31C0-488E-9291-5D9504E788FA.jpeg

ঈদ সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্যাশন সুট সব ক্ষেত্রে পাঞ্জাবি ও ফটোগ্রাফির সমন্বয়ে মানুষ আলাদা সৌন্দর্যে নিজেকে তুলে ধরেন।সব মিলিয়ে পাঞ্জাবি ও ফটোগ্রাফি একসাথে আধুনিক ফ্যাশনের এক সুন্দর শিল্প যা ঐতিহ্য আধুনিকতার সাথে এক অনন্য সেতুবন্ধন তৈরি করে যা আমাদের বর্তমান যুগে তরুন সমাজ বলেন অথবা বৃদ্ধ বয়সে সেই বৃদ্ধ মানুষকেও অপূর্ব লাগে এই পাঞ্জাবিতে।

‎আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png