অনু কবিতা পোস্ট ||| ‎একগুচ্ছন্ন অনু কবিতা ||| original poetry by @saymaakter

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

minka2507-barley-5249498_1280.jpg
source



বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি "একগুচ্ছ অনু কবিতা" নিয়ে। কবিতা লিখতে বরাবরই ভালো লাগে। একপ্রকার কবিতার প্রেমে পড়ে গেছি। যখনই ব্যস্ততার ফাঁকে সময় করে নেই তখনই চেষ্টা করি কবিতা লেখার জন্য । যদিও আমি কবি নই তারপরও আমার লেখার হাত চলছে আরো লিখে যাওয়ার জন্য। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য উৎসাহ পেয়ে কবিতা লেখার উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যায়। আসলে যে কোন কাজে যদি উৎসাহ পাওয়া যায় তাহলে সেই কাজ করতে উৎসাহ আরও দ্বিগুণ লাগে। আমি মূলত আগে থেকেই কবিতা লিখতাম তবে আমার বাংলা ব্লগ থেকে যেমন উৎসাহ পেয়েছি এজন্য আমার বাংলা ব্লগের কাছে আমি চির কৃতজ্ঞ। আর সেই উৎসাহ থেকে আজও লিখে যাচ্ছি। তবে আজও কবিতা সবার পড়ছি কারণ পড়লে অনেক কিছু শেখা যায়। কবিতা অনেক ধরনের হতে পারে আনন্দ বিরহ বেদনা বিচ্ছেদ । আমার মূলত বিরহের কবিতা লিখতে অনেক ভালো লাগে। প্রতিটা মানুষের হৃদয়ে সুখ-দুঃখ আনন্দ থাকে। তবে কোনটাই চিরস্থায়ী নয় সুখের পর যেমন দুঃখ। দুঃখের পর সুখ আসে প্রত্যেকের জীবনে। চলুন আর কথা না বাড়িয়ে আমার একগুচ্ছ বিরহের অনু কবিতা দেখে নেওয়া যাক।

একগুচ্ছ অনু কবিতা

‎‎
সায়মা আক্তার


‎‎
অনু কবিতা-০১

‎‎
ভরসার আরেক নাম পাশে থাকা
‎তাই করেছিলাম ভরসা,
‎পাশে থাকার প্রতিশ্রুতি ভাঙ্গা
‎মনে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল দ্বিগুণ
‎কিন্তু ছেড়ে গেলে সবচেয়ে আগে,
‎ভাঙা মনটা জোড়া লাগাই কী করে?
‎বিশ্বাস যে আর বিশ্বাসে ফেরে না
‎শূন্যতাই এখন আমার ঠিকানা।



‎‎
অনু কবিতা-০২

‎‎
সবাই ভাবে আমি ভালো আছি
‎কেউ দেখে না ভেতর
‎কি করে বাচি,
‎হাসির পেছনে লুকানো দীর্ঘশ্বাস
‎দিনে আলোয় কেটে যায় দিন
‎রাতে শুধু অন্ধকার
‎এই দ্বন্দ্বেই কাটে জীবন।


‎‎
অনু কবিতা-০৩

‎কিছু কষ্টের কথা বলা যায় না
‎শুধু নীরবে সহ্য করতে হয়,
‎চোখ ভিজে ওঠে অকারণে
‎মন বোঝে কিছু শূন্যতা ও হারানো,
‎কিন্তু কী হারিয়েছি, জানি না।


‎‎
অনু কবিতা-০৪

‎‎
এক সময় সবার আপন ছিলাম
‎আজ তার কাছে আমি অপরিচিতি,
‎ভুল ছিল স্বপ্ন দেখা হয়তো
‎ভুল ছিল বেশি আমার আপন ভাবনা
‎এই ভুলের শাস্তিই আজ কষ্ট।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩