স্বরচিত কবিতা পোস্ট ||| অবেলায় কিছু প্রশ্ন মনে ||| original poem by @saymaakter
আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে পরিবারসহ বেশ ভালো আছি।
বরাবরের ন্যায় আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। আমি সব সময় কবিতা লেখার চেষ্টা করি এবং কবিতা লিখে চলেছি। আমার কবিতা গুলো আপনাদের কাছে কেমন লাগে,তা আমি জানিনা, তবে আমি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে বুঝতে পারি যে আমার কবিতাগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগে। তাই আজকে আমি আবারও আপনাদের মাঝে স্বরচিত কবিতা "অবেলায় কিছু প্রশ্ন মনে" নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে আজকের কবিতাতে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।
জাগে মনের গহিনে
নিঃশব্দে ডুবে যায়
দিনটা অচেনা ক্ষণে।
আজ অনেক কিছু ঝাপসা লাগে,
অচেনা লাগে পথঘাট,
দূর নয় তবুও কেন জানি
দূরত্ব মনে হয়,
কিছু প্রশ্ন জটকা লাগে মনে
উত্তরের খোঁজে মনটা পথভ্রষ্ট হয়ে জাগে।
কেন একাকীত্বের নীরবতা?
স্বপ্ন হঠাৎ থেমে যায় মাঝে
কেনই বা অশ্রু গোপন রথে?
অবেলায় সূর্য ডোবে
ধীরে ধীরে আলো কমিয়ে আসে,
প্রশ্নগুলো শুধু অচেনা নিরাশা মনে
তবুও মনে আশা
কোনো এক অবেলার প্রশ্ন
রংধনুর রঙে আলপনা আঁকে
নীরব গল্পের অপেক্ষায়
মনে কিছু আশা প্রত্যাশা জাগে।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




