ফটোগ্রাফি পোস্ট ||| প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি ||| original photography by @saymaakter

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম।আমার প্রিয় কমিউনিটির সকল ভাই ও বোনরা আশা করছি সুস্থ আছেন। সুন্দর ভাবে পরিবারকে নিয়ে দিনগুলো অতিক্রম করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে বেশ ভালো সময় পার করছি।

Messenger_creation_ABDF3C21-85F0-4A0A-809D-68B0A2E052FD.jpeg




বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি প্রাকৃতিক সৌন্দর্য সবুজ মাঠ, ঘাট, গাছের সৌন্দর্য নিয়ে কিছু ফটোগ্রাফি।আমি বরাবরই চেষ্টা করি আপনাদের মাঝে ইউনিক কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Messenger_creation_984A2110-618C-4170-A95F-0E185DD16DE7.jpeg


তাইতো যেখানে সুন্দর কিছু দৃশ্য দেখি তখনই সেটাকে ক্যামেরা বন্দি করে রেখে দেই আর আপনাদের মাঝে সেই সুন্দর ফটোগ্রাফি নিয়ে হাজির হই।ঠিক আজও তার ব্যতিক্রম নয়।কিছুদিন আগে মনটা একটু খারাপ ছিল ভালো লাগছিল না তাইতো চলে গেলাম দূরের কোন প্রাকৃতিক মনোরম পরিবেশে।

Messenger_creation_BC76556D-CDA1-472E-A223-4AC13B7AF577.jpeg




সেখানে এমন একটি জায়গা দেখলাম যা দেখে চোখ ফেরাতে পারছিলাম না।কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। আর সেই পরিবেশে এক নিমিষে আমার মনটাও ভালো হয়ে গেল। বারবার মনে হচ্ছিল মানুষ কেন এত শহরের কোলাহলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় ওর থেকে প্রাকৃতিক এরকম মনোরম পরিবেশে নিজেকে রাখলে মনটাও শান্তি পায় এবং চোখের শরীরের সব দিক থেকেই শান্তি বিরাজ করে।আমি ছোট থেকেই কোলাহল পরিবেশ যেখানে অনেক মানুষের ভিড় এটা পছন্দ করতাম না। প্রকৃতির কাছাকাছি যেতে পারলে আমার খুব ভালো লাগতো। তাই আজও চেষ্টা করি যখন একটু মন খারাপ থাকে চলে যাই প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্য। সবুজ মাঠ সবুজ গাছ প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আমাদের মনকে শান্তি ও প্রশান্তি এনে দেয়। অনেক দূর দূরান্ত পর্যন্ত সবুজ মাঠ যেন পৃথিবীর বুকে বিছিয়ে রাখা এক সবুজ চাদর।


Messenger_creation_2822DE18-CA9D-4B07-8485-BFADBD1E929C.jpeg





গাছের পাতা যখন দোল খায় একটি পাতা আরেকটি পাতার সঙ্গে লেগে যায় পাখিদের কোলাহল মিষ্টি মধুর শব্দ নীল আকাশের নিচে প্রকৃতির এই রূপ সত্যিই মনকে ভরিয়ে তোলে এবং এক নিমিষেই মনটা তার অপরূপ রূপে ভরে যায়। কিছু আনন্দ আছে যেগুলো হাজার বললেও শেষ করা যাবে না এটা আলাদা ধরনের আনন্দ। প্রকৃতি আমাদের জীবনে এক ধরনের বড় আর্শিবাদ।

Messenger_creation_55D2ED03-BE07-408D-9618-4DF26DAE3DB8.jpeg



এই অপরূপ সৌন্দর্য আমাদের চোখে মনে শান্তি এনে দেয়। সবুজ গাছপালা শুধু পরিবেশকেই সুন্দর করে না আমাদের অক্সিজেন দেয় সবুজ মাঠে দাঁড়ালে মনে হয় যেন সব ক্লান্তি ও দুশ্চিন্তা দূর হয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। হৃদয়কে জাগিয়ে তুলে শান্তির নিঃশ্বাসে ভরপুর। তাই আমাদের উচিত প্রকৃতিকে ভালোবাসা। গাছ লাগানো এবং পরিবেশ রক্ষা করা কারণ গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে।

Messenger_creation_329B0AE3-83EA-4461-AAC4-BACC3DA4B5CA.jpeg


আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হব নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png













Sort:  
Loading...