ফটোগ্রাফি পোস্ট ||| রেনডম ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন? আশা রাখি সকলেই সুন্দর সময় অতিবাহিত করছেন এবং সুস্থতার সঙ্গে জীবন পার করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিনের রহমতে পরিবারসহ বেশ ভালো আছি।

Messenger_creation_8B27193B-FFD6-4E58-BFC7-7AD84028DD4A.jpeg


আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি।আজকে আমি আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট "রেনডম ফটোগ্রাফি" নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের "রেনডম ফটোগ্রাফি"তে কি আছে তা দেখে নেওয়া যাক।

Messenger_creation_10E17323-F62F-4FB5-984E-8C0E673B3C2F.jpeg

ফটোগ্রাফি সেভাবে আমি করতে পারিনা, তবে আমার বাংলা ব্লগ কমিতে কাজ করতে এসে ফটোগ্রাফি করতে করতে অনেকটাই শিখে ফেলেছি।আমার তোলা কিছু ফটোগ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করছি।আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে ফটোগ্রাফি শেখার আগ্রহ এবং অনুপ্রেরণা সৃষ্টি করবেন।

Messenger_creation_BB5FA392-8EC4-43B0-92AE-A8036EB30D23.jpeg

ফটোগ্রাফি এমন একটি জিনিস যেটি বারবার করলে এবং কিছু নিয়মকানুন ফলো করলে দেখা যায় খুব দ্রুতই শিখে ফেলা যায়। তবে এই শেখা মানে একজন স্পেশাল ফটোগ্রাফার হওয়া যায় না, তবে ফটোগ্রাফি তুলনামূলক ভালো হয় এবং যেটা দিয়ে মোটামুটি সমাজে ফটোগ্রাফি উপস্থাপন করা যায়।

Messenger_creation_F73F59E8-8D67-4E07-8EA1-6547728F907E.jpeg

প্রথমে যখন ফটোগ্রাফি পোস্ট এর জন্য ফটোগ্রাফি করতে যেতাম তখন,দেখা যেত অনেকে অনেক ধরনের কথা বলতো যে কথাগুলো শুনে ফটোগ্রাফি করার আগ্রহ অনেক গুণ কমে যেত এবং নিজে নিজে মনে হতো আসলে আমি তো ভালো ফটোগ্রাফি করতে পারি না আর এগুলো কি ফটোগ্রাফি করছি, যে এগুলো সবার সামনে উপস্থাপন করতে পারবো।

Messenger_creation_B0FFE053-E4A3-4BAD-A420-F10652EB1C2A.jpeg

এ ধরনের প্রশ্নগুলো মাথার মধ্যে ঘোড়াঘুড়ি করতো আর ফটোগ্রাফি করার আগ্রহ কমে যেত। অনেক সময় ফটোগ্রাফি পোস্ট করতামই না, ফটোগ্রাফি পোস্ট করার চাইতে ফটোগ্রাফি করা ছিল যেন একটি আমার জন্য যুদ্ধ।যে যুদ্ধে জয়লাভ করা মানে একটি ফটোগ্রাফি পোস্ট করা।

Messenger_creation_0E5D9F09-CEE2-4985-8FF1-ED77338ED74F.jpeg

সেই যুদ্ধে জয়লাভ করার পর থেকে এখন আস্তে আস্তে ফটোগ্রাফি করার প্রতি অনেক আগ্রহ বেড়েছে এবং আমার মনে হয় আমার ফটোগ্রাফি গুলো দিন দিন অনেক সুন্দর হচ্ছে এবং ফটোগ্রাফি করার নিয়ম কানুন অনেক কিছু ফলো করছি।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 67298.73
ETH 2054.14
USDT 1.00
SBD 0.48