রেসিপি পোস্ট ||| গাজরের মজার লাড্ডু ||| original recipe by @saymaakter
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা পরিবারকে নিয়ে সুন্দরভাবে দিনটি অতিক্রম করছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্পেশাল একটি রেসিপি পোস্ট নিয়ে।যেকোনো রেসিপি নতুন ভাবে নতুন রূপ দিয়ে সবার মাঝে প্রেজেন্ট করতে অনেক ভালো লাগে। তাইতো ইউনিক রেসিপি গাজরের লাড্ডু নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। লাড্ডু খেতে সবাই পছন্দ করে। আমরা আমাদের চিন্তা ধারণা থেকে অনেকভাবে অনেক কিছু দিয়ে লাড্ডু তৈরি করতে পারে। মূলত বাচ্চারা এমনিতেই গাজর খেতে চায় না। তবে গাজরে পুষ্টি গুণে ভরপুর। গাজরে যে পরিমাণ ভিটামিন আছে এর জন্য একটু হলেও বাচ্চাদের খাওয়া দরকার।নতুন রকমের কৌশল অবলম্বন করে বাচ্চাদেরকে মায়েরা আকর্ষণ করার খাবারে।আমার ছেলেও গাজর খেতেই চায় না তাইতো এই টেকনিক খাটিয়ে যখন গাজোলে লাড্ডুগুলো বানিয়ে দিলাম এক নিমিষেই বেশ কয়েকটি খেয়ে ফেলল।এই লাড্ডু হলো এমন এক মজার খাবার যা দেখলেই মনটা খুশি হয়ে যায় গোল গোল আকৃতির এই মিষ্টি খাবারটি সাধারণত সবারই পছন্দের এবং সুস্বাদু এই খাবারটি।চলুন আর কথা না বাড়িয়ে গাজরের মজার লাড্ডু কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।
# উপকরণসমূহ
১।গাজর।
২।চিনি।
৩।গুড়া দুধ।
৪।দারচিনি এলাচ।
৫।ঘি অথবা রান্নার তৈল।
![]() | ![]() |
|---|
প্রথমে গাজর পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি।
এবার গাজরের খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এবার একটি ফ্রাই প্যানে ঘি ও রান্নার তেল গরম করে নিয়ে তার ভিতরে গাজর গুলো ভেজে নিয়েছি।
এবার সেই গাজরে এলাচ দারচিনি দিয়ে আবারো ভেজে নিয়েছি।
এবার গাজরের চিনি দিয়ে নিয়েছি।
চিনি দিয়ে অনেকক্ষণ হালকা আচ ভেজে নিয়েছি।
গুড়া দুধ দিয়ে আবারো কিছুক্ষণ হালকা আচে ভেজে নিয়েছি।
![]() | ![]() |
|---|
যখন গাজর দিয়ে একটু শক্ত শক্ত আঠালো হয়ে এসেছে তখন চুলো থেকে নামিয়ে নিয়েছি। আর একটু গরম থাকতে কিছু লাড্ডু বানিয়ে নিলাম। এভাবে হয়ে গেল আমার "গাজরের মজার লাড্ডু"।এবার "গাজরের মজার লাড্ডু"র একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


















