স্বরচিত কবিতা পোস্ট ||| জীবনের সীমানা ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন। সুন্দর সময় অতিবাহিত করছেন।আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে পরিবারসহ বেশ ভালো আছি।

source
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা নিয়ে।কবিতা লেখা যেন একপ্রকার নেশা হয়ে গেছে। কিছুদিন আগে প্রচুর ব্যস্ত ছিলাম যার কারনে একটু কবিতা লেখা বন্ধ ছিল। এখন একটু ব্যস্ততা কাটিয়ে যখনই সময় পাই এবং আশপাশ নিরিবিলি থাকে তখনই কবিতার লেখার জন্য মনটা ছটফট করে। আসলে প্রথমদিকে কবিতাগুলো একটু অন্যরকম হতো। এরপর যখন সবার কবিতা পড়লাম তখন থেকে অনেক কিছু শিখতে পারলাম। আসলে প্রতিটা মানুষ পরিপূর্ণ নয়। আমাদের সবারই কিছু না কিছু অজানা থেকে যায়। আর সেগুলো একজন আরেকজনের মাধ্যমেই আমরা শিখতে পারি। যতই দিন যাচ্ছে ততই অনেক কিছু শিখতে পারছি। তবে আমি সব সময় আমার বাংলা ব্লগ কমিউনিটির কাছে চির কৃতজ্ঞ থাকব কারণ এই কমিউনিটির জন্যই আমি আমার লেখাগুলো সবার মাঝে উপস্থাপন করতে পারছি। এজন্য আমাদের প্রিয় দাদাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। দাদার জন্যই এমন সুন্দর একটি কমিউনিটি পেয়েছি। দাদার জন্য সব সময় শুভকামনা রইবে।জীবনটা দুদিনের। এই দুদিনের দুনিয়ায় আমরা সবাই সুখ চাই। কখনও কষ্ট এসে কড়া নাড়ে জীবনে আবার সুখও আসে। কখনো কালো মেঘে ঢেকে যায় আকাশ আবার বৃষ্টি হয়ে আকাশ পরিস্কার হয়ে যায় । ঠিক এরকম আমাদের জীবনের সীমানায় অনেক কিছুই ঘটে যায় আলো অন্ধকারের আবির্ভাব ঘটে। যুদ্ধ করে আমাদের চলতে হয় অনেক কথা ছুঁয়ে যায় হৃদয়কে সময় বদলায় বদলায় মানুষ শূণ্য তার দীর্ঘশ্বাস হয়ে যায়। জীবন মানেই যুদ্ধ অনেক সংগ্রাম করেই এগিয়ে যেতে হয় জীবনের সীমানায়।চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা জীবনের সীমানা দেখে নেওয়া যাক।
হাসি কান্না হয় ঠিকানা
এই পৃথিবীতে সুখ চায় সবাই
তবু কষ্ট এসে কড়া নারে জিবনের সীমানায়।
কালো দুঃস্বপ্ন অজানা বেদনায় ভাসে
সূর্যের আলো থাকে না সব সময়
অন্ধকার এসে জীবনের আলোর আবির্ভাব ঘটে।
হৃদয়টা যেন হয়ে গেছে নীরব কত।
একদিন মনে অনেক আনন্দ ছিল
অনেক কথা ছুঁয়ে যেত হৃদয়কে
সময় বদলেছে বদলেছে মানুষ,
শূন্যতার দীর্ঘশ্বাস রয়ে যায়।
জীবন চলে যুদ্ধে,
ভাংগা মন অবহেলিত প্রাণ
তবু জীবন থেমে থাকে না
নতুন ভোর আসে আশা আকাঙ্খা নিয়ে
কালো মেঘ সরে গেলে আকাশ হাসে,
আশার প্রদীপ জ্বলে মানুষের বিশ্বাসে
জীবনের মুহূর্তও সময় ভালো যায় না
তবু স্বপ্ন বাঁচিয়ে রাখাই জীবনের ভরশা।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



