অনুভূতিমূলক পোস্ট ||| বাবা ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে পরিবারসহ বেশ ভালো আছি।

source
আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। জানিনা আমার ব্লগ গুলো আপনাদের মনে কতটুকু জায়গা করে নিতে পেরেছে, তবে চেষ্টা করে যাচ্ছি আমার সর্বোচ্চ দিয়ে যাতে আপনাদের হৃদয়ে একটু জায়গা করে নিতে পারি। আজকে আপনাদের মাঝে অনুভূতিমূলক পোস্ট "বাবা" এই বিষয়টিকে সামনে নিয়ে কিছু লেখার চেষ্টা করছি।আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
বাবা দুই অক্ষরের একটি শব্দ কিন্তু এর বিশালতা এবং এর অর্থ বা মানে অনেক বড়, যেটা আসলে আমরা সবাই অনুধাবন করতে পারিনা।কথায় আছে দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বা যত্ন নিতে পারি না। তবে যখন দাঁত থাকেনা তখন সেই দাঁতের জন্য অভাব মনে হয় এবং অনুশোচনা ভিতরে সৃষ্টি হয়।
বাবা এমন একটি মানুষ যাকে কখনো বন্ধু, কখনো গুরুজন,কখনো সহপাঠী, কখনো বা খেলার সঙ্গী মনে করা যায়। আর যে ভাবা করা যায় না কেন সেভাবেই তার সাথে মেশা যায় এবং ওই মানুষটিও ঠিক ওই ভাবেই আমাদের সঙ্গে মিশে থাকে।আমরা সেই সময় বাবা নামক মানুষটিকে ভুল বুঝে তার সেই মিশে থাকাটাকে দুর্বলতা মনে করে আমরা দূরে ঠেলে দেই। আর দূরে ঠেলে দেওয়াটাই আমাদের সবচেয়ে বড় ভুল আর যে ভাই বোনেরা ওই সময় বাবাকে দূরে ঠেলে না দিয়ে কাছে টেনে নেয়, তারাই এই পৃথিবীতে সুখী মানুষ,সবচেয়ে বুদ্ধিমান মানুষ, সবচেয়ে সামাজে প্রতিষ্ঠিত মানুষ।
বাবা কখনো ছেলেমেয়েদের আলাদাভাবে দেখে না, আলাদা চোখে দেখে না, সব সময় নিরপেক্ষতার চাঁদরে ঢেকে রাখেন।নিজে অনেক কষ্ট করে,এই কষ্টটা কখনো পরিবারের অন্যান্য সদস্যদের বুঝতে দেয় না বা সামান্যতম অনুভব করতে পারবে এমন পরিবেশের সৃষ্টিও করে না। বাবার কখনো পছন্দের কোনো খাবার থাকে না, বাবার কখনো পছন্দের পোশাক থাকে না, বাবার কখনো ঘুরতে যেতে মন চায় না, বাবার কখনো বিশ্রামের প্রয়োজন হয় না, বাবার কখনো কষ্ট হয় না।
আর সেই বাবাকে আমরা কত না স্বার্থপর, নির্লজ্জ, কত না বিশেষনে বিশেষিত করে কষ্ট দিয়ে থাকি। এরপরেও কখনো সেই বাবারা কাঁদে না,বাবারা কাঁদে তবে নির্জনে একাকী কখনো কারো সামনে কাঁদে না, আমাদেরকে বুঝতে দেয় না, যে কষ্ট পেয়েছে বা কষ্ট পাচ্ছি, কষ্টে আছে। সে শুধু চায় পরিবারের প্রতিটি সদস্য ভালো থাক,আনন্দে থাক, সুন্দর পরিবেশে বসবাস করুক।
আমার বাবা মহান আল্লাহ তায়ালার ডাকে ওপারে পাড়ি জমিয়েছেন, সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো।মহান আল্লাহ তায়ালা যেন বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟