রেসিপি পোস্ট ||| ‎‎মজাদার লাচ্ছি ||| original recipe by @saymaakter.

in আমার বাংলা ব্লগ17 days ago

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করছি সবাই সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
‎বর্তমান সময়টা অনেক খারাপ যাচ্ছে সবার কারণ প্রচন্ড গরম। রোদের তাপ এই রোদের কারণে ছোট বড় সকলে অসুস্থ হয়ে পড়ছে তাই সবাই নিজের প্রতি খেয়াল রেখে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করেন এই দোয়াই করি। কারণ নিজের সুস্থ না থাকলে ভালো না থাকলে পরিবারের কেউ ভালো থাকে না।তাই নিজে সুস্থ থাকে সবাইকে ভালো রাখি।

Messenger_creation_FDA6D3FE-379B-4252-839A-8C2889E2337F.jpeg




বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপি পোস্ট নিয়ে। যেহেতু চারপাশে সবাই গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে। তাই এই গরমে চাই নিজেকে সুস্থ এবং সতেজ রাখতে। এই গরমে আমাদের সবাইকে বেশি বেশি করে পরিষ্কার পানি পান করতে হবে। তার পাশাপাশি ফলের জুস ও বিভিন্ন রকমের লাচ্ছি খেয়েও নিজেকে সতেজ ও সুস্থ রাখতে পারি। সবাই চায় নিজেকে সুস্থ রাখতে। আর নিজেকে সুস্থ না রাখতে পারলে পরিবারকে সঠিকভাবে পরিচালনা করা যায় না। কারণ নিজের অসুস্থতা পরিবারের অনেক বড় সমস্যা হয়ে যায়। তাইতো এই গরমে একটু ব্যতিক্রম ধরনের লাচ্ছি নিয়ে হাজির হলাম। সব সময় একই রকম খাবার একই রকম রেসিপি খেতে ভালো লাগে না। রেসিপিতে যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে কিন্তু মন্দ হয় না।তাই আজ আপনাদের মাঝে ব্যতিক্রম ধরনের মজাদার লাচ্ছি নিয়ে হাজির হলাম।ঘরের হাতের নাগালের কাছে যাই ছিল তা দিয়েই বানিয়ে ফেললাম "মজাদার লাচ্ছি"। চলুন আর কথা না বাড়িয়ে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহ :

‎১।পাকা আম।
‎২।দই।
‎৩।চিনি।
‎৪।লবণ।
‎৫।সামান্য পরিমাণ পানি।

IMG_20260530_123833_128.jpgIMG_20260530_123819_305.jpg

IMG_20260530_123740_875.jpg

↩️প্রস্তুত প্রণালী↪️

🔵প্রথম ধাপ🔵

IMG_20260530_123754_026.jpg

‎প্রথমে পাকা আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।
‎‎

🔵দ্বিতীয় ধাপ🔵

IMG_20260530_123758_959.jpg

‎এবার আম গুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি।
‎‎

🔵তৃতীয় ধাপ🔵

IMG_20260530_124619_776.jpg

‎এবার আম গুলো টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডার দিয়ে দিয়েছি ।
‎‎

🔵চতুর্থ ধাপ🔵

IMG_20260530_124615_616.jpg

‎আমগুলো ব্লেন্ড করে নিয়েছি।
‎‎

🔵পঞ্চম ধাপ🔵

IMG_20260530_124639_921.jpg

‎ব্লেন্ড করা আমে দই দিয়ে দিয়েছি।
‎‎

🔵ষষ্ঠ ধাপ🔵

IMG_20260530_125152_376.jpg

IMG_20260530_125215_022.jpgIMG_20260530_124628_220.jpg

‎এবার সেই লাচ্ছি তে চিনি লবণ ও পানি অ্যাড করেছি আর এভাবেই হয়ে গেল আমার "মজাদার লাচ্ছি"। এবার "মজাদার লাচ্ছি"র একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png























Sort:  
Loading...