You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১ by abb-fun

in আমার বাংলা ব্লগ • 4 years ago

ডানা মেলে দূর আকাশে
উড়ছো যখন তুমি,,
তোমার কাছে আমি তখন
নিছক মরুভূমি।

অস্তিত্বটা ভুলে গিয়ে
ভেবেছো হলাম রাজা,
তাইতো তোমার বুক কাঁপেনা
দিতে কাউকে সাজা।

অহংকারী হয়েছো তুমি
ফল জানোনা তার,
ছেড়ে দিলেও বিধাতা
দেন না কভু ছাড়।

অহংকার পতনের
মূল চাবিকাঠি,,
আকাশ থেকে পড়ে গিয়ে
দেখবে সব মাটি।
♥♥

Sort:  
 4 years ago 

সুন্দর হয়েছে,বিশেষ করে লাস্ট ৪ লাইন অর্থপূর্ণ বেশ।

 4 years ago 

♥♥