ফিরে যাওয়ার সকল রাস্তা বন্ধ,লক্ষ্যে পৌঁছাতেই হবে আমায় ইনশা'আল্লাহ ।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
দুনিয়ায় যে সকল জীব জন্ম নিয়েছে এটা চিরন্তন সত্য তাদের একদিন মৃত্যুবরণ করতেই হবে। তবে এই মৃত্যুর মাঝেও আল্লাহ তাআলা তার নেয়ামত হিসেবে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দিয়ে থাকে।
এই রোগ ব্যাধি অসহ্য বা কোন অকল্যাণকর নয় অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর। আলহামদুলিল্লাহ আমি আজকে যে মুমূর্ষ অবস্থায় পৌঁছেছি আল্লাহর রহমতে মা-বাবার দোয়ায় আমি যদি সুস্থ জীবনে ফিরতে পারি , আল্লাহ যদি আমাকে পুনরায় সুস্থতা দান করে পৃথিবীতে থাকার সুযোগ করে দেন, তবে ইনশাআল্লাহ নিশ্চয়ই আল্লাহ তায়ালার জন্যই এবং জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্যে দৃঢ়ভাবে অটল থাকবো।
আজকের এই অবস্থার জন্য যে বা যারাই দায়ী হোক না কেন কাউকেই একপাক্ষিক ভাবে আমি অভিষ্পাত করতে চাচ্ছি না। আমি এ ব্যাপারে নিশ্চিত কারো সাথেই আমি অন্যায় করিনি এটা লক্ষ কোটি জনতার মাঝে বুকে হাত রেখে বলতে পারবো। কিন্তু যাদের আমি ভালো করতে চেয়েছি ঐ সকল মানুষগুলো যদি আমার বিন্দুমাত্র ক্ষতি করার চেষ্টা করেও থাকে তার বিচার উপরওয়ালা থেকে ফায়সালা হবে ইনশাআল্লাহ।
এখন যে অবস্থায় আমি পতিত হয়েছি এই অবস্থা থেকে সেই পূর্বের অবস্থানে ফিরে যাওয়া সম্পূর্ণ রূপে সকল রাস্তা আমার জন্য বন্ধ হয়ে গেছে।
সুতরাং যেভাবেই হোক যত কষ্টই করা লাগুক আর যত মানুষই বিভিন্নভাবে কাটার আঘাত করুক না কেন কোনভাবেই পিছপা হওয়া যাবেনা আমার জন্য।
আমার ফিরে যাওয়ার সকল রাস্তা বন্ধ সুতরাং আমাকে লক্ষ্যে পৌঁছাতেই হবে ইনশাআল্লাহ।
দোয়া করবেন সকলেই আল্লাহর ওয়াস্তে।।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
| Device | Redmi 12 |
|---|---|
| Country | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP












