You are viewing a single comment's thread from:

RE: ≋ @rme একাউন্টের ব্লগে লেখা আমার সকল কবিতার আর্কাইভস ≋ [Updated]

in আমার বাংলা ব্লগlast year

দাদা আপনি তো বলছেন আমাদের উচিত বই পড়াতে অভ্যস্ত হওয়া। হয়তোবা এখানে আমরা অনলাইনে মোবাইলে পড়তেছি তাও তো পড়ারই অন্তরায় পড়ে এটিও।তাই নয় কি? আর কে বলেছে আপনার কবিতা পড়লে সময় নষ্ট হবে? সত্যিকার অর্থেই আমি আপনার কবিতার বিশাল বড় ফ্যান। আমি যদিও বা কবিতা আগে থেকেই লিখি, তারপরেও আপনার লেখা কবিতা গুলো থেকে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করার চেষ্টা করি। আপনার লেখা কবিতা গুলি যখন পড়ি তখন যেন বাস্তবিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই। যাইহোক আপনার কবিতার আর্কাইভ টি দেখে ভীষণ খুশি হলাম। ২০২১ এর মা নামক কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। চেষ্টা করব অবশ্যই আপনার প্রত্যেকটা কবিতা পড়ে দেখার জন্য। সর্বোপরি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত কবিতাগুলি আমাদের একসাথে উপহার দেওয়ার জন্য ,ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.055
BTC 73867.50
ETH 2280.26
USDT 1.00
SBD 0.53