"আমার প্রিয় ঋতু,ঋতুরাজ বসন্ত"🌼

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।বছরের আজ শেষ দিনে শেষ পোস্ট করতে চলে এলাম।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

আমার প্রিয় ঋতু ঋতুরাজ বসন্তঃ


24605.jpg

বন্ধুরা,বাতাসে বইছে ফান্গুনের ও হাওয়া,মনে লাগে দোলা সুখ অনুভূতি আর ভালোবাসা।হে,বন্ধুরা আমার প্রিয় ঋতু ই হচ্ছে বসন্তকাল।এ সময় বাতাসে মিষ্টি মধুর ঘ্রান ভেসে বেড়ায়।গাছে গাছে আমের মুকুল মনে করিয়ে দেয় বসন্ত এসে গেছে।এ সময়ে রোদের সোনালী আভা আমের মুকুল গুলো সোনার মতো চকচক করে।

24602.jpg

বাতাসেরা শিস দিয়ে যায়।মনের চঞ্চলতা কে বেঁধে রাখা দায়।মন খুব বেশী আনমনে হয়ে যায় বসন্তের আবেশে।ভালো লাগা গুলো মনে শিহরন জাগিয়ে দেয়।যেদিকে তাকাই সেদিকে ই যেনো বসন্তের ছোঁয়া লাগে চোখে মুখে।

24597.jpg

বাংলাদেশ ঋতু বৈচিত্র্যে অনন্য।ভিন্ন ভিন্ন ঋতুতে এ দেশে নানা রকমের সৌন্দর্য ফুটি উঠে প্রকৃতির মাঝে।একটা ঋতুর চাইতে অন্য ঋতু কোন অংশে কিন্তু কম নয়।বসন্তকালে চারিদিকে ফুলের সমারোহ দেখা যায়।পলাশ-শিমুলের মতো লাল রঙের ফুল গুলো চোখে পরার মতো সৌন্দর্য ফুটিয়ে তোলে প্রকৃতির মাঝে।গ্রাম বাংলার প্রতিটি বাড়ির আঙিনায় এ সময়ে গাঁদা ফুলের ছড়াছড়ি দেখতে পাওয়া যায়।আর তখনই মনে পরে বসন্ত এসে গেছে।

24599.jpg

প্রিয় ঋতু বসন্ত ঋতু হওয়াতে এই ঋতুর প্রতি আমার আবেদনটা সব সময় ই একটু বেশী।এ সময়ে আবহাওয়া না গরম,না শীত।প্রকৃতির মাঝে দারুন হাওয়া বয়।মনটা আবেগে আপ্লুত হয়ে উঠে।আমার কাছে মনে হয় বসন্তকাল ভালোবাসার ঋতু।ভালোবাসা পরিপূর্ণ হয় এই ঋতুতে।মানুষের প্রতি মানুষের ভালোবাসা অটুট থাকুক।সুন্দর ঋতুতে আমরা সুন্দর মানুষ হয়ে উঠি।ভালোবাসা থাক সবার মনে।এই বসন্ত সবার জীবনকে রাঙিয়ে দিক লাল পলাশের রঙে।

আজ আর নয়।এখানেই ইতি টানছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন একটি ব্লগ নিয়ে।

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

24242.png

24924.png