" আমার রান্না করা কিছু খাবারের ফটোগ্রাফি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
আমার রান্না করা কিছু খাবারের ফটোগ্রাফিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি ফটোগ্রাফি পোস্ট।ফটোগ্রাফি করতে সব সময়ই আমার ভীষণ ভালো লাগে। তাই সব সময় চেষ্টা করি ফটোগ্রাফি করার।কখনও সবুজ প্রকৃতির ফটোগ্রাফি করি,আবার কখনও করি ফুলের ফটোগ্রাফি।আর নিজের রান্নার রেসিপি গুলোর ফটোগ্রাফি সব সময়ই আমার করা হয়।আজ তাই নিজের রান্না করা খাবারের ফটোগ্রাফি গুলো নিয়ে হাজির হয়ে গেলাম।
প্রথম ফটোগ্রাফিটি হচ্ছে দেশী কই মাছের ভুনা রেসিপি। দেশী কই মাছ আমার হাসবেন্ডের ভীষণ পছন্দ।তাই বাড়িতে এলে দেশী কই মাছ বাজারে পেয়ে গেলে সে সেটা আনবেই।বেশ কিছুদিন আগে ২০ টার মতো দেশী কই এনেছিল।আমি নিজে খুব সুন্দর করে ভুনা করে দিয়েছিলাম।খেতে খুবই সুস্বাদু হয়েছিল।
এরপরের রেসিপিটি হলো ডিম নতুন আলু দিয়ে রান্না। ডিম আমার ভীষণ পছন্দ। আর সেই ডিম যখনই নতুন আলু দিয়ে রান্না করা হয়,তখন তার স্বাদ আরো দিগুন বেড়ে যায়।রেসিপিটি খেতে আমার ভীষণ ভালো লেগেছিল।
এরপরের ফটোগ্রাফিটি হলো মুগডাল দিয়ে দেশী মুরগীর মাংস রান্না।মুগডাল দিয়ে মুরগী রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে।
এই রেসিপিটি হলো দুধ লাউয়ের পায়েস রেসিপি।এই শীতে লাউ দিয়ে দুধ লাউয়ের পায়েস খেতে আমার ভীষণ ভালো লাগে।আপনারা কে কে এই সুস্বাদু রেসিপিটি পছন্দ করেন? অবশ্য ই কমেন্ট করে জানাতে পারেন।
এবার কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপিটির ফটোগ্রাফি আমি শেয়ার করে নিলাম। মুড়িঘণ্ট খেতে কম-বেশি সবাই পছন্দ করেন।মাছের বড় মাথা এমনিতে না খাওয়া হলেও মুড়িঘণ্ট করলে সবাই খেতে পছন্দ করেন।তাই বড় মাছের মাথা দিয়ে আমি সব সময় মুড়িঘণ্ট তৈরি করে থাকি।
এরপরের ফটোগ্রাফিটি পোয়া মাছের ভুনা।দেশীয় পোয়া মাছ খেতে খুবই সুস্বাদু হয়।আর এই পোয়া মাছ ভেজে ভুনা করা হলে খেতে খুবই ভালো লাগে।
এরপর আচারের রেসিপিটির ফটোগ্রাফি শেয়ার করে নিলাম।আচারের ফটোগ্রাফি দেখলে সবারই জিভে জল চলে আসে।আমি চালতা দিয়ে সুন্দর এই আচারটি বাসায় তৈরি করে ছিলাম।সবাই কিন্তু খুবই মজা করে খেয়েছিল।আজকে আমার রান্না করা খাবারের ফটোগ্রাফি গুলো কেমন লাগলো আপনাদের কাছে?? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকে বেশকিছু ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।









