ফটোগ্রাফি পোস্ট - 📷 " সবুজ সতেজ প্রকৃতি "

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

সবুজ সতেজ প্রকৃতিঃ


4721.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি ফটোগ্রাফি পোস্ট।ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার।আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ভিউ গুলো আমার মোবাইলের মধ্যে সেভ করে রাখার।আর সুন্দর সবুজ প্রকৃতির ছবি হলে তো কোন কথাই নেই।

4606.jpg

সবুজ প্রকৃতি মনকে সতেজ করে।বাড়িতে আছি আমি সুন্দর সবুজ প্রকৃতির সাথে ই।আর এখন সতেজ প্রকৃতি আমার মনকে সত্যি ই সতেজ করে তোলে।

4598.jpg

সবুজ সতেজ প্রকৃতি আর সুন্দর আকাশ দুটোই যেনো মনকে চাঙ্গা করে দেয়।সবুজ সতেজ প্রকৃতি ভালো লাগে না এমন মানুষ একজন ও পাওয়া যাবে না।যারা গ্রামে থাকেন তাদের যেমন সবুজ সতেজ প্রকৃতি ভালো লাগে ঠিক তেমনি যারা শহরে থাকেন তাদের কাছে সবুজ প্রকৃতি আরও বেশী ভালো লাগে।

4721.jpg

সবুজ প্রকৃতি আল্লাহর দেয়া সুন্দর নিয়ামত।এই প্রকৃতিকে আমাদের রক্ষা করা উচিত।সবুজ প্রকৃতি আছে বলেই কিন্তু আমরা বেঁচে আছি।প্রকৃতি আমাদের কে বেঁচে থাকার অক্সিজেন দিয়ে থাকে।

4606.jpg

4599.jpg

গ্রাম-বাংলার সৌন্দর্য ই হলো সবুজ প্রকৃতি।এই সতেজ প্রকৃতির মুগ্ধতায় মুগ্ধ হয়ে কতো কবি কতো শত কবিতা রচনা করেছেন।যে কবিতা গুলো আমাদের মনকে সতেজ করে তোলে।বাংলার সৌন্দর্য ই হলো সবুজ প্রকৃতি।

4580.jpg

4521.jpg

4524.jpg

আজ আমি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করে নিলাম আপনাদের মাঝে,ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

আজকের ফটোগ্রাফি গুলো সতেজতায় ভরপুর।এ ধরনের ফটোগ্রাফি গুলো দেখলে মন ভালো হয়ে যায়।আজ আর নয়।আশাকরি আপনারা আমার আজকের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হবেন।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার কোন নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঝালকাঠি,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

22835.png

22836.gif

29168.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.063
BTC 66827.42
ETH 2060.67
USDT 1.00
SBD 0.51