" বোনের সাথে রনেক্স মার্টে কেনাকাটা করতে যাওয়ার অনুভূতি "
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ভ্রমণ পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
বোনের সাথে রনেক্স মার্টে কেনাকাটা করতে যাওয়ার অনুভূতিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি ভ্রমন পোস্ট। প্রতিনিয়ত আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।কিছুদিন আগে আমি আমার বোনের বাসা বসুন্ধরা আবাসিক এলাকায় বেড়াতে গিয়েছিলাম।সেখানে আমরা ভাই-বোন সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছিলাম।বোন বলছিলো,বসুন্ধরাতে ওদের বাসার ঠিক কাছেই একটি মার্ট ওপেন হয়েছে।যেখানে সব রকমের আইটেমই পাওয়া যায়।কাঁচা ফ্রেস সবজি থেকে শুরু করে মাছ,মাংস,ফলমূল,বেকারী আইটেম,লেখাপড়া করার সরঞ্জাম এমন কি মেডিসিন ও সেখানে পাওয়া যায়।তাই বোনের কথা শুনে ভাবলাম একটু ঘুরে আসি।সন্ধ্যার পর হাঁটতে হাঁটতে চলে গেলাম রনেক্স মার্টে।
সত্যি ই গিয়ে ভালো লাগলো।সবকিছুই আছে এই মার্টে।আমরা দুটো ফ্লোর ই ঘুরে ঘুরে দেখেছিলাম।আর আমরা আমাদের প্রয়োজন মত জিনিস কেনাকাটা করছিলাম।
কোনকিছুর দরকার হলে বাজারে গিয়ে সময় নষ্ট না করে একই মার্ট থেকে প্রয়োজনীয় সবকিছু একসাথে কেনাকাটা করা যায়।এতে সময় ও বাঁচে আর পরিশ্রম ও কম হয়।সব গুলো আইটেম বেশ সতেজ ই ছিল।যদিও আমি মাছ,মাংস কিংবা ফলমূলের ফটোগ্রাফি করতে পারিনি।ভিড় ছিল ফ্রেস আইটেম গুলোর ওখানটাতে।তাই চোখে দেখে এলেও ফটোগ্রাফি আর করা সম্ভব হয়নি।
মার্টটি খুব সুন্দর করেই সাজানো হয়েছে।ঘুরে এসে ভালোই লাগলো।বোনকে বললাম এখন থেকে কোন কিছুর দরকার হলেও হাসবেন্ডের জন্য ওয়েট না করে নিজেই পায়ে হেঁটে কেনাকাটা সারতে পারবি।

আমরা সম্পুর্ন মার্টটি ঘুরে দেখে প্রয়োজনীয় কেনাকাটা সেরে বাসায় ফিরে এলাম।সময়টা বেশ ভালো কেটেছিল।আর সেদিন আকাশে চমৎকার চাঁদটিকে আমি আমার মোবাইলে ধারন করে রেখেছিলাম।কি দারুন না!সুন্দর অনুভূতি গুলো আজ আপনাদের মাঝে শেয়ার করে নিতে পেরে খুবই ভালো লাগলো।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
পোস্ট বিবরন
| শ্রেণী | ভ্রমন পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Vivo S30 Pro Mini |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বসুন্ধরা ,বাংলাদেশ |
আজ আর নয়।এখানেই আজ ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।








