আমার স্বরচিত আবেগের কবিতা - ❤️ " তুমি ছিলে "

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত আবেগের কবিতাঃ


19454.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি একটি কবিতা শেয়ার করবো।কবিতা লিখতে পছন্দ করি আমি।কিন্তু সব সময় লেখা সম্ভব হয়ে উঠে না।আজকের কবিতাটি আবেগের কবিতা।মনে অনেক বেশী আবেগ জমে আছে।কোনকিছুতেই শান্তি পাচ্ছি না।অভ্যাসে পরিনত হওয়া কোনকিছু থেকে যখন সরে আস্তে হয় তখন মনে ভীষন কষ্ট লাগে।সব অনুভূতি নিয়েই কবিতা লিখি আমি।আজকে আবেগ অনুভূতি মেশানো কবিতা উপহার দিব আপনাদের মাঝে।আশাকরি আমার আজকের কবিতাটি ও প্রতিবারের মতো ভালো লাগবে আপনাদের কাছে। আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।

আমার আজকের কবিতাটির নাম দিয়েছি আমি "তুমি ছিলে"।প্রিয় মানুষটি যখন খুব আপন হয় তখন তাকে নিয়ে কতো ই কিছু অনুভূতিতে জমা হয়।সেই মানুষটি থাকে জীবনের সবকিছু র মাঝে।সেই মানুষটিকে নিয়ে দুচোখে হাজার ও স্বপ্ন থাকে।সে থাকে মনের মধ্যমনি।কিন্তু সেই মানুষটি যখন হারিয়ে যায় তখন কোন কিছুই আর আগের মতো হয়না।জীবন যেনো থমকে যায়।প্রিয় মানুষটিকে হারিয়ে জীবন হয়ে উঠে দুর্বিষহ।এমন কিছু অনুভূতি নিয়েই আমি আমার আজকের আবেগের কবিতাটি লিখেছি।

আসুন,বন্ধুরা কবিতাটি আবৃত্তি করে আসি---


আজকের কবিতা- "তুমি ছিলে"


লেখা - শিমুল আক্তার



তুমি ছিলে স্বপ্নে দেখা
সেই রাজকুমার
যার বিহনে একাকী জীবন
বড়ই যাতনার।

তুমি ছিলে মধ্যমনি
হৃদয় মাঝারে
এক পলক চোখের আড়াল হলে
কষ্টে বুক ভরে।

তুমি ছিলে একজন ই
শুধু আমার ই
তোমাকে ছাড়া দিবানিশি
বড্ড একাকী।

তুমি ছিলে ভালো লাগা
শুধু আমার ই
হারিয়ে গেলে কখন কোথায়
খুঁজি তোমারে।

স্বপ্ন গুলো দুঃস্বপ্ন হলো
আশা নেই মনে
তুমি ছিলে মনের মধ্যে
থাকবে আমার ই।

22834.png

পোস্ট বিবরন


শ্রেণীকবিতা পোস্ট
ক্যামেরাGalaxyA56
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

22835.png

22836.gif

24096.png