ভ্রমন পোস্ট - "পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়া "

in আমার বাংলা ব্লগ6 days ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ভ্রমণ পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়াঃ


19326.jpg

19324.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি ভ্রমন পোস্ট। ঘোরাঘুরি করতে সব সময়ই আমার ভীষণ ভালো লাগে। আর যদি পরিবারের সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া যায় তবে আরও বেশী ভালো লাগে।বেশ কিছুদিন আগে আমরা সবাই মিলে ঢাকা থেকে এক ঘন্টার দুরত্বে একটি রিসোর্টে গিয়েছিলাম।রিসোর্সটির নাম " ঢালী'স আম্বার নিবাস রিসোর্ট"।এই রিসোর্টটি আমাদের মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত।

19332.jpg

19342.jpg

আমরা আমাদের পরিবারের সবাই মিলে একটি গাড়ি ভাড়া করে সারাদিনের জন্য গিয়েছিলাম।সকালবেলা আমরা বাসা থেকে সবাই বের হয়েছিলাম।বাসে বসে আমরা সবাই খাওয়া-দাওয়া করেছিলাম।এরপর ঘন্টা খানেক পরেই আমরা আমাদের নিদিষ্ট স্থানে পৌঁছে গিয়েছিলাম।এই রিসোর্টটি যেমন ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর,তেমনি ছিল সুইমিংপুল। বাচ্চাদের জন্য খুব আকর্ষনীয় একটি বিষয়।রিসোর্টে পৌঁছে ই যে যার প্রয়োজনীয় জিনিস গুলো সেখানে রেখে সুইমিংপুলে নামার জন্য উদগ্রীব হয়ে উঠেছিল।

19605.jpg

19618.jpg

19643.jpg

এরপর সবাই মিলে খুব সুন্দর মূহুর্ত কাটিয়েছিলাম আমরা সুইমিংপুলে।সেখানে মোবাইল নিতে পারিনি তাই ফটোগ্রাফি করা সম্ভব হয়নি।বাচ্চারা আর আমরা বড়রা সবাই খুব বেশী ইনজয় করেছিলাম।ও হে,বলা হয়নি আমরা গিয়েছিলাম মোট ১১ জন।আমার পরিবার,আমার বড় ভাইয়ার পরিবার,ছোট ভাইয়ের পরিবার ও বোনের পরিবারের সবাই মিলে।আমরা দুপুর পর্যন্ত ওই রিসোর্টে ছিলাম।এরপর সেখান থেকে সবাই কাপড় চেঞ্জ করে আমরা গাড়ি নিয়ে মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কারন আমরা লাঞ্চ করেছিলাম মাওয়া ঘাটের একটি হোটেলে।গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা,বেগুন ভাজা,কয়েক রকমের ভর্তা,ডাল।খাবারের স্বাদ ছিল অতুলনীয়।ক্ষুধা লেগেছিল প্রচুর তাই খাবার লেগেছিল অমৃত।

19633.jpg

19616.jpg

19625.jpg

19590.jpg

খাওয়া-দাওয়া শেষ করে আমরা ট্রলার নিয়ে পদ্মা নদীতে ভ্রমন করেছিলাম।সেই মূহুর্তটি ছিল অনেক বেশী আনন্দের।ট্রলারে করে নদী ভ্রমন যারা করেছেন তারা জানেন এর আনন্দ কতটা।এরপর আমরা পাড়ে এসে সবাই মিলে মালাই চা খেয়ে ঢাকার পথে রওনা হয়ে গেলাম।আর ঘন্টা খানেককের মধ্যে ঢাকায় পৌঁছে গেলাম।ঢাকায় পৌঁছে আমরা যে যার বাসায় চলে গেলাম।সেদিন পরিবারের সবাই মিলে খুব আনন্দে দিনটি কেটেছিল।আজ সেদিনের সুন্দর মূহুর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

পোস্ট বিবরন


শ্রেণীভ্রমন পোস্ট
ক্যামেরাGalaxy A 56
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।এখানেই আজ ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

22835.png

22836.gif

24920.png

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.042
BTC 67220.21
ETH 1938.40
USDT 1.00
SBD 0.38