" টাকা জীবনের সবকিছু নয়,বিবেক দিয়ে কাজ করতে হয় "

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।বছরের আজ শেষ দিনে শেষ পোস্ট করতে চলে এলাম।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

টাকা জীবনের সবকিছু নয়,বিবেক দিয়ে কাজ করতে হয়ঃ


24075.jpg

সোর্স

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করে নেবো।আজকের লেখার বিষয়টি বাস্তব সত্যি একটি বিষয়।আমরা মানুষ।আর আমাদের জীবনধারণের জন্য টাকা খুব প্রয়োজনীয় একটি উপাদান।কিন্তু তাই বলে টাকাই কিন্তু সব নয়।মানুষের মধ্যে যদি বিবেক নামক বিষয়টি না থাকে তবে সেই মানুষ কিন্তু সত্যিকারের মানুষের মধ্যে পরেনা।

আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখি বেশীর ভাগ মানুষ টাকার পেছনে ছুটছে।টাকা টাকা করে মানুষ নিজেদের জীবনকে দূর্বিসহ করে তুলছে।আর এই টাকার জন্য মানুষ তাদের নিজেদের বিবেককেও বিসর্জন দিয়ে চলেছে।এটা কখনও ই কাম্য নয়।জীবনের প্রয়োজনে টাকার দরকার আছে প্রতিটি মানুষের জীবনে।কিন্তু তাই বলে জীবনে বেঁচে থাকতে হলে আর ভালো থাকতে হলে নীতিবান মানুষ হিসেবে বিবেকেরও দরকার আছে।আমরা মানুষ হয়েও যদি বিবেককে জীবন থেকে বাদ দিয়ে চলি তবে কিন্তু প্রকৃত মানুষ আমরা হয়ে উঠতে পারব না।আর জীবন তখন হবে মানুষত্বহীন।এটা কখনো ই কাম্য নয়।

আমরা অনেকের মধ্যে ই দেখি তারা সুখের জন্য টাকার পেছনে ছোটে,তাতে করে প্রকৃত সুখী হওয়া সম্ভব নয়।আর বিবেককে বাদ দিয়ে শুধু টাকা মানুষের জীবনকে সুখ,আনন্দ দিতে পারে না।মানুষ হিসেবে আমাদের সবাইকে বিবেক দিয়ে কাজ করতে হবে।বিবেক সচল থাকলে ভালো মানুষ হওয়া যায়।আর ভালো মানুষরা দিনশেষে আর্থিক সমস্যায় ভুগলেও শান্তিতে থাকতে পারে।

আমরা অনেকের মধ্যে দেখতে পাই নিজেদের আখের গুছাতে গিয়ে সাধারণ মানুষকে ব্যবহার করে।সাধারণ মানুষ কে ঠকিয়ে নিজেদের আখের গুছিয়ে নেয়।বিবেক সেই সব মানুষের মধ্যে মরে যায়।বিবেককে মেরে এ ধরনের মানুষ টাকা পেয়ে টাকার মধ্যে সুখ খুঁজে নেয়।এমন সুখ সাধারণত ক্ষনস্থায়ী।বিবেককে মেরে ফেলে আর যাই হোক ভালো থাকা,সুখে থাকা যায়না।তাই মানুষ হিসেবে আমাদের বিবেককে জাগ্রত রাখতে হবে।টাকা গেলে টাকা পাওয়া যায় কিন্তু মানুষের মধ্যে থেকে বিবেক উঠে গেলে সেই মানুষ কে সত্যিকারের একজন মানুষ বলা যায় না।

তাই আসুন আমরা বিবেকবান হয়ে উঠি।জীবনের সবকিছুকে টাকা দিয়ে মূল্যায়ন না করি।কারন টাকাই সবকিছু নয়,মানুষের মতো মানুষ হতে হলে মানুষের মধ্যে বিবেক থাকাটা ভীষণ জরুরী।

আজ আর নয়।এখানেই ইতি টানছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন একটি ব্লগ নিয়ে।

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

22835.png

22836.gif

23262.png