অবস্থা জটিলতা সম্পন্ন ।

in আমার বাংলা ব্লগ • 11 hours ago

40820.jpg
source

আমার সঙ্গে তেনা প্যাঁচায়া লাভ নাই ভাই, যা বলি সোজাসাপটা।

গত বছর সিভিল সার্জনকে মুঠোফোনে সরাসরি বলেছিলাম, সরকার এত কোটি কোটি টাকা খরচ করে হাসপাতাল বানিয়েছে, আর তার সামনে এক কিলোমিটারের মধ্যে ব্যাঙের ছাতার মতো বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠে কীভাবে?

উনি সেই সময় আমাকে নানা রকম যুক্তি দেখিয়েছিলেন। অথচ আজ দেখুন,সরকার লিখিতভাবে প্রকাশ করেছে, কোনো অবস্থাতেই সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে কোনো ধরনের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক থাকবে না।

গোবিন্দগঞ্জের মানুষের পরিপূর্ণ স্বাস্থ্যসেবা নিয়ে প্রতিনিয়তই আমি শরীফ শুভ, কিছুটা হলেও তৎপর।

তবে অপ্রিয় সত্যটা কি জানেন? এই ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক সিন্ডিকেটের বাণিজ্যের কারণে প্রতিনিয়ত বলির পাঁঠা হচ্ছে গোবিন্দগঞ্জের সাধারণ মানুষ। এক্ষেত্রে যেন কারও কোনো ভ্রুক্ষেপ নেই।

বড্ড আফসোস হয় গোবিন্দগঞ্জবাসীর জন্য।

তবে মনে-প্রাণেই চাই, এই সিন্ডিকেট নিপাত যাক।

একজন গোবিন্দগঞ্জের সচেতন নাগরিক হিসেবে গোবিন্দগঞ্জ হাসপাতালের স্বাস্থ্যপ্রধান এর কাছে শুধু এতটুকুই বলতে চাই,দয়া করে আর হাতে চুড়ি পরে থাকিয়েন না।

এটাও জানি, এই পথটা মোটেও আপনার জন্য মসৃণ হবে না। তবে তারপরও ব্যক্তিগতভাবে অনুরোধ করছি ভাই , জীবনে ভালো কাজ করার সুযোগ বারবার আসে না।

যেহেতু এবার প্রত্যক্ষ-পরোক্ষভাবে ভালো কাজ করার সুযোগ পেয়েছেন, তাই দয়া করে গোবিন্দগঞ্জবাসীর জন্য এই ভালো কাজটি করুন। শক্ত হাতে বাস্তবায়ন করুন সরকারি আদেশ।

আপনার দিকে চেয়ে আছে গোবিন্দগঞ্জের আপামর সাধারণ মানুষ।

বিশেষ কৃতজ্ঞতা, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর নিকট ।

ধন্যবাদ।