ব্যস্ততাপূর্ণ সময়

in আমার বাংলা ব্লগyesterday

22515.jpg
source

আজ সোমবার। ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে। কয়েক দিন আগে জেলা পর্যায়ের অফিস থেকে ফোন এসেছিল। তাই সেখানে যাওয়ার প্রস্তুতি নিয়েই এই ব্যস্ততা। দৈনন্দিন জীবনে হঠাৎ করে যখন একটি বাড়তি কাজ এসে যায়, তখন এমন ব্যস্ততা হওয়া অস্বাভাবিক কিছু নয়। কারণ নিয়মিত সব কাজ শেষ করার পরেই তো বাড়তি কাজের দিকে মনোযোগ দিতে হয়।

মানুষের কল্যাণে কাজ করতে গেলে অনেক সময় নিজের স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতেই হয়—প্রায় নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অবস্থা। তার ওপর এখন রমজান মাস, এর মধ্যেই দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। সরকারি অফিস থেকে যেহেতু ডাক এসেছে, তাই সেখানে কিছুটা সময় বিলম্ব হবে—এটা মাথায় রেখেই খানিকটা আগে রওনা হয়েছি।

আজ ঘুমটাও ঠিকমতো হয়নি। ভোররাতের পরেই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন যখন এই লেখা লিখছি তখন সরকারি অফিসের কার্যালয়ে বসে। সরকারি অফিসের নিয়মনীতি নিয়ে কিছু বলতে চাই না। বিভিন্ন কক্ষে ঘোরাঘুরির পর অবশেষে আমার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে।

যেহেতু এটি জনকল্যাণমূলক কাজ এবং কোনো পারিশ্রমিক নেই, তাই কিছুটা এদিক-সেদিক ঘোরাঘুরি করতেই হচ্ছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কী হয়। আদৌ তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাব কি না, তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। এত কষ্ট করে আসার পর সবকিছু যেন বৃথা না যায়—এই প্রার্থনাই করছি।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.046
BTC 64227.59
ETH 1856.23
USDT 1.00
SBD 0.41