অসভ্য মানুষের অসভ্য আচরণ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অসভ্য মানুষের অসভ্য আচরণ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


child-1548229_1280.jpg



লিংক


এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদেরকে আপনি কখনো পছন্দ করেন না এবং সেই মানুষগুলোর থেকে সবসময় আপনি দূরে সরে থাকার চেষ্টা করেন। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা খারাপ মানুষ তাদেরকে কিন্তু কেউ কখনো পছন্দ করেনা এবং সব সময় চেষ্টা করে সকল মানুষগুলো যাতে করে তাদের থেকে দূরে সরে থাকা যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই অসভ্য মানুষ গুলোর আচরণ কখনো সভ্য হতে পারে না। অর্থাৎ তারা সবসময় মানুষের সাথে বিভিন্ন ভাবে খারাপ আচরণ করে এবং মানুষগুলো তাদের থেকে সবসময় দূরে থাকার জন্য চেষ্টা করে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে এখন অসভ্য মানুষের সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে এর মধ্য থেকে ভালো মানুষ খুঁজে পাওয়া এখন কিন্তু বড় একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আপনি সহজে মানুষকে বুঝতে পারবেন না যে সেই মানুষ ভালো না খারাপ। অর্থাৎ যখন বিপরীত কোন কাজ আপনি করবেন তখন দেখবেন যে তার আসল চেহারা বেরিয়ে আসবে এবং সে আপনার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করবে। এজন্য এই মানুষগুলো থেকে সবসময় আমাদেরকে সাবধান থাকতে হবে এবং দূরে থাকতে হবে যাতে করে তারা আমাদের কোন ক্ষতি করতে না পারে। কেননা এদের জীবনে আপন মানুষ বলতে কিন্তু কেউ কখনো থাকতে পারে না।


অর্থাৎ এই অসভ্য মানুষগুলোর বাইরের মানুষের সাথে যেরকম খারাপ আচরণ করে ঠিক তেমনি ঘরের মানুষগুলোর সাথেও একই ধরনের খারাপ আচরণ করে। আর এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা এই অসভ্য মানুষদের থেকে দূরে সরে থাকতে পারি এবং একটা সভ্য সমাজ গঠন করতে পারি যেখানে সবাই মিলে ভালভাবে কাজ করবো এবং একে অন্যের সাহায্যের জন্য সবসময় এগিয়ে আসব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা ভালো আচরণ করতে পারে তারা কিন্তু সব সময় মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পেতে পারি এবং প্রত্যেকটা মানুষের সময় তাদেরকে অনেক বেশি পছন্দ করে।


তাইতো ভালো মানুষ হতে গেলে যেসব কাজ করার দরকার সেই কাজগুলো আমরা সব সময় করার চেষ্টা করব এবং একে অন্যের সাহায্যে সবসময় এগিয়ে আসব। এভাবে যদি আমরা একে অন্যের সাহায্যে এগিয়ে আসতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালবাসবে এবং একে অপরের বিপদে সবসময় প্রত্যেককে মানুষ এগিয়ে আসবে। আসলে অসভ্য মানুষের সংখ্যা যদি আমরা কমাতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের এই দেশ নিয়ে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এই অসভ্য মানুষদের জন্য। কেননা তারা কখনো ভালো কিছু দেখতে পায় না এবং কোন কিছু ভালো করতে দেয় না। তাইতো একজন অসভ্য মানুষের আচরণ কখনো ভালো হতে পারে না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।