শৃঙ্খল জীবন।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শৃঙ্খল জীবন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আমরা যদি আমাদের জীবনটাকে একটা সুন্দর সুশৃঙ্খল ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে এর পিছনে অনেক বেশি পরিশ্রম দিতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে যাদের জীবন শৃঙ্খল নয় তারা কিন্তু কখনো জীবনটাকে কখনো উপভোগ করতে পারে না এবং তাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। এই পৃথিবীতে আমরা যদি আমাদের সকল দায়িত্বগুলো ভাগ করে নিয়ে আস্তে আস্তে করে সেই দায়িত্ব গুলো পালন করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা দায়িত্ব আমাদের দ্বারা পালন করা সম্ভব হবে এবং আমরা আমাদের জীবন থেকে এই দায়িত্বের পরিমাণটা অনেক বেশি কমাতে পারবো। এজন্য জীবনটাকে একটা সুন্দর রুটিনের মধ্যে পরিচালনা করতে হবে।
এই পৃথিবীতে বহু মানুষকে আমরা দেখেছি যারা কিনা জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারে না। কেননা তাদের জীবনে কোন শৃঙ্খল নেই এবং তারা সবসময় নিজেদের খেয়ালখুশি মত চলাফেরা করতে ব্যস্ত থাকে। আসলে তারা যদি নিজেদের এই জীবনের প্রত্যেকটি কাজ এবং দায়িত্ব আলাদা ভাবে ভাগ করে গুছিয়ে নিতে পারত তাহলে কিন্তু তারা অবশ্যই জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারত। এই পৃথিবীর কোন কিছুর সম্পর্কে তাদের কোন দায়িত্ব-কর্তব্যের জ্ঞান থাকে না এবং তারা সব সময় নিজেদের মনের মতো করে চলার চেষ্টা করে। আর এইসব মানুষদের জীবনে সবথেকে বেশি সমস্যা সৃষ্টি হয় যার ফলে তারা কোনদিনও সঠিকভাবে জীবনটাকে উপভোগ করতে পারে না।
একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই সমাজে বিভিন্ন মানুষের জীবন বিভিন্ন ধরনের হয়ে থাকে। আসলে প্রত্যেকটা মানুষের জীবনের অবস্থান তার নিজের উপর নির্ভর করে। সে যদি তার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারে তাহলে তার জীবনটা অবশ্যই সুন্দর হবে এবং তাকে দেখে কিন্তু অন্যান্য মানুষের হিংসা হতে পারে। অর্থাৎ যারা হিংসুক প্রকৃতির লোক তারা কিন্তু তাদের জীবনটাকে কখনো শৃঙ্খল এর মধ্যে আটকে রাখতে পারে না। কেননা যেহেতু তারা নিজের জীবনটাকে কখনো উপভোগ করতে পারে না তাই তারা কখনো অন্য মানুষের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে দেখতে পায় না। এজন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে কি করে এই মানুষদের ক্ষতি করা যায়।
আসলে এই পৃথিবীতে আমরা যদি সঠিকভাবে নিজেদেরকে সুখী করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে আর কোন সমস্যা কখনোই থাকবে না। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজানো যায় এবং এই সুন্দর জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এজন্য প্রত্যেকটা মানুষকে সুশৃংখল ভাবে চলাফেরা করতে হবে এবং মানুষের উপকারের মধ্যে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করতে হবে। কেননা আমরা যদি মানুষের উপকার করতে পারি তাহলে কিন্তু এতেও আমরা আলাদা ধরনের একটা শান্তি পাব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
